ভেরিফায়েড হলো দ্যা ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজ

০৪ আগস্ট ২০২০, ০৪:১৪ PM
দ্যা ডেইলি ক্যাম্পাস

দ্যা ডেইলি ক্যাম্পাস

শিক্ষা, শিক্ষাঙ্গণ এবং তারুণ্যের তথ্য ও গল্প নিয়ে সাজানো সংবাদমাধ্যম ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’র ফেসবুক পেজ ভেরিফায়েড হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে প্রায় ৪ লাখ ফলোয়ারের এই পেজটিতে ব্লু ভেরিফায়েড ব্যাজ দেয় ফেসবুক কর্তৃপক্ষ। এর ফলে এখন থেকে ফেসবুক ব্যবহারকারী পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা খুব সহজেই দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রকৃত পেজ খুঁজে পাবেন।

সাধারণত জনপ্রিয় কোন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিদের পেজ বা প্রোফাইলে নামের পাশে নীল রঙের ভেরিফায়েড চিহ্ন দেয়া থাকে ফেসবুক। যা মূলত ফেক পেজ বা আইডি নিয়ে বিভ্রান্তি এড়াতে সাহায্য করে।

সেই ধারাবাহিকতাতেই এবার ফেসবুকের স্বীকৃতি পেল দ্যা ডেইলি ক্যাম্পাসের পেজটি। এর ফলে পূর্ণাঙ্গ এই সংবাদ মাধ্যমটির পাঠকরা সহজেই আসল পেজটি খুঁজে পাবেন। বর্তমানে এই পেজটির লাইক সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ও ফলোয়ার সংখ্যা ৩ লাখ ৮১ হাজারের বেশি। ফেরিফায়েড পেজটি হলো- www.facebook.com/thedailycampuspage

এ বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের উপদেষ্টা সম্পাদক মাহবুব রনি বলেন, সততার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার চেষ্টা করছে দ্যা ডেইলি ক্যাম্পাস। শিক্ষক, শিক্ষার্থীসহ শিক্ষা পরিবারের সব শ্রেণী ও অঙ্গনের সঠিক সংবাদ দ্রুততর সময়ের মধ্যে প্রকাশে আমরা অঙ্গীকারাবদ্ধ। একই সঙ্গে ভুল ও ভুয়া সংবাদের-তথ্যের বিরুদ্ধে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে কাজ করছি। আমাদের উদ্যমী ও প্রতিশ্রুতিশীল কর্মীদের পরিশ্রম এবং পাঠকের আস্থার প্রতিফলন এই ফেসবুক পেজ ভেরিফিকেশন।

ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে ‘সময় নষ্ট’ করায় আফগান ক্রিকেটারকে শাস্তি
  • ১৪ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে তিন বিশ্ববিদ্যালয়ের উপচার্যের …
  • ১৪ অক্টোবর ২০২৬