মোবাইল চার্জ দিতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

০৩ আগস্ট ২০২০, ০৬:৫৫ PM

© প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুরের শাঁখারিকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সানাউল্লাহ বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

সানাউল্লাহ বিশ্বাস একই গ্রামের কবির বিশ্বাসের ছেলে। এছাড়া নাজিরপুর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

জানা গেছে, সকালে নিজ ঘরে খাটের উপর বসে মোবাইলে চার্জ দিতে যায় সানাউল্লাহ বিশ্বাস। এ সময় মোবাইলের চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সব্যসাচী মজুমদার।

আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬
আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী
  • ১৪ আগস্ট ২০২৬
সমকামী প্রেমিক যৌনকর্মীর কাছে যাওয়ায় হত্যা, কেটেছিলেন আরেক …
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্…
  • ১৪ আগস্ট ২০২৬