শেষ সময়ে লোহাগাড়ায় জমে উঠেছে পশুর হাট

৩১ জুলাই ২০২০, ০৫:৩৯ PM

© টিডিসি ফটো

মুসলিম উম্মাহর দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। রাত পোহালেই শনিবার সামর্থবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে পশু কোরবানি দেবেন। মুসলমানদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসবকে ঘিরে এখন সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কোরবানির জন্য গরু, মহিষ কিংবা ছাগল অবশ্যই প্রয়োজন। এজন্য দেশের জেলা-উপজেলায় অস্থায়ী কোরবানি পশুর হাটের আয়োজন করা হয়।

আজ শুক্রবার (৩১ জুলাই) চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ডাকবাংলো মাঠের অস্থায়ী পশুর হাটসহ আরও কয়েকটি পশুর হাট জমে উঠেছে।

পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত সপ্তাহের হাটের তুলনায় পশু বেচাকেনা জমে উঠেছে। হাটে প্রচুর পরিমানে দেশীয় জাতের গরু উঠেছে। ক্রেতাদের চাহিদাও ছিল দেশীয় গরুর প্রতি। পাশাপাশি মহিষ-ছাগলের চাহিদারও কমতি ছিল না। হাটগুলোতে মিয়ানমার কিংবা ভারতের গরু না আসাতে দেশীয় জাতের গরুর কদর বেড়েছে।

ক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর শুরুতে দেশীয় জাতের গরুর দাম কম ছিল। তবে শেষ সময়ে এসে গরুর দাম বেড়েছে।

পশু হাটের ইজারাদাররা জানান, শেষ সময়ে হওয়ায় গত হাটের তুলনায় এ হাটে ভালো বেচাকেনা হয়েছে। তবে এবার করোনার প্রভাব পড়েছে অন্যান্য বছরের মতো বেচা-কেনা জমেনি।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, পশুর হাটে ছিনতাইকারী, চাঁদাবাজ, মলম পার্টি ও জালনোট ব্যবহারকারী ধরতে হাটে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে ‘সময় নষ্ট’ করায় আফগান ক্রিকেটারকে শাস্তি
  • ১৪ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে তিন বিশ্ববিদ্যালয়ের উপচার্যের …
  • ১৪ অক্টোবর ২০২৬
সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্র…
  • ১৪ অক্টোবর ২০২৬