ঘরে বসে ফ্রি আইসিটি কোর্স করার সুযোগ দিচ্ছে নেটকার

২৯ জুলাই ২০২০, ০৬:১৬ PM

© টিডিসি ফটো

দেশব্যাপী সরকারিভাবে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, গ্রাফিক্স ডিজাইন এবং সি-প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সে ফ্রি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেটকার), বগুড়া।

এসব কোর্সের আবেদন, বাচাই পরীক্ষা, ক্লাস এবং পরীক্ষা সবাই হবে অনলাইনের মাধ্যমে। ফলে ঘরে বসেই এসব কোর্স বিনামূল্যে করার সুযোগ পাবে আগ্রহী প্রার্থীরা।

নেটকার কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের আগামী ১০ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। আর ১২ আগস্ট লিখিত/মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণরা এসব কোর্সে অংশ নিতে পারবেন। আগামী ১৬ আগস্ট থেকে অনলাইনে ক্লাস শুরু হয়ে শেষ হবে ২৭ অক্টোবর। প্রতিটি কোর্সের মেয়াদ ১ মাস আর সময় ৬০ ঘন্টা।

প্রশিক্ষণার্থীদের জন্য সুযোগ সুবিধাসমূহ:

১) বিনামূল্যে প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী প্রদান

২) পরীক্ষায় উর্ত্তীণদের সনদ প্রদান

আবেদনের যোগ্যতা: নূন্যতম এইচএসসি/আলিম/সমমান পাশ

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সারা বাংলাদেশ

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে ‘সময় নষ্ট’ করায় আফগান ক্রিকেটারকে শাস্তি
  • ১৪ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে তিন বিশ্ববিদ্যালয়ের উপচার্যের …
  • ১৪ অক্টোবর ২০২৬
সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্র…
  • ১৪ অক্টোবর ২০২৬