২০২১ সালের জুলাই পর্যন্ত ঘরে বসেই কাজ করবেন গুগলের ২ লাখ কর্মী

২৭ জুলাই ২০২০, ১১:১৭ PM

© সংগৃহীত

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির কারণে ঘরে বসে কাজের উপায় খুঁজে নিয়েছে অধিকাংশ প্রযুক্তি কোম্পানি। টেক জায়ান্ট গুগল জানিয়েছে, আগামী বছরের জুলাই পর্যন্ত গুগলের প্রায় ২ লাখ কর্মী ঘরে থেকেই অফিস করবেন।

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই এক ই-মেইল বার্তায় এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের।

গুগল সিইও পিচাই তার বক্তব্যে লেখেন, পরিকল্পনা-মাফিক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঘরে থেকে কাজের সুযোগ ৩০ জুন ২০২১ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। যেসব দায়িত্ব ঘরে থেকে পালন করা যাবে সেসবে অফিস যাওয়ার প্রয়োজন হবে না।

এর আগে গুগল জানিয়েছিল, চলতি বছরের জুন থেকেই গুগল অফিস স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে। তবে কর্মীরা বছরের শেষ পর্যন্ত তা বাড়াতে চেয়েছিলেন।

এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়া…
  • ১৪ অক্টোবর ২০২৬
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই রুমমেটের ঝগড়া, আধা ঘণ্টা পর এক শিক্ষার্থীকে মারধরের অভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬
পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা শিক্ষার্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪ বছর আগে বন্ধ হওয়া দোকান থেকে আলমারি ক্রয়, পৌনে এক লাখ টাক…
  • ১৪ অক্টোবর ২০২৬