মেসেঞ্জারে নতুন প্রাইভেসি ‘অ্যাপ লক’

২৭ জুলাই ২০২০, ১০:২৭ PM

© সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারের জন্য নতুন প্রাইভেসি চালু করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘অ্যাপ লক’। নতুন এই ফিচারে ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করে মেসেঞ্জার লক বা আনলক করা যাবে। খবর ভার্জ।

ভার্জের প্রতিবেদন বলা হয়েছে, মেসেঞ্জারটি বন্ধ করার পর পরই তা লক হয়ে যাবে এবং সেটাকে আনলক করার জন্য ফেস অথবা টাচ আইডি ব্যবহার করতে হবে। প্রাথমিকভাবে কেবলমাত্র অ্যাপল ব্যবহারকারী এই সেবা পাবেন। তবে আগামী কয়েক মাসের মধ্যে তা অ্যান্ড্রয়েডের জন্যও করা হবে।

এছাড়া ফেসবুক আরও নতুন কিছু ফিচার আনতে যাচ্ছে। এরমধ্যে রয়েছে একজন ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারবে কে বা কারা তাকে মেসেজ পাঠাতে পারবে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।

এছাড়া ব্যবহারকারী যেসব ব্যক্তির বার্তা পড়তে আগ্রহী নন তাদের ছবি আবছা করে রাখার ফিচার চালু করতে যাচ্ছে। এতে তারা কোনও মেসেজ পাঠালে সেটা সরাসরি না দেখিয়ে শুধু নতুন একটি মেসেজ এসেছে এমন একটি নোটিফিকেশন দেখাবে। এই ফিচারটি বর্তমানে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে চালু আছে।

ট্যাগ: ফেসবুক
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬
আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬