মেসেঞ্জারে ঢুকতে ফেস বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে

২৩ জুলাই ২০২০, ০১:১০ PM

© ফাইল ফটো

এবার ফেসবুকের পক্ষ থেকে মেসেঞ্জারে নতুন প্রাইভেসি নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করা হচ্ছে, যা ব্যবহারকারীকে পাঠানো বার্তা নিয়ন্ত্রণের সুবিধা দেবে। এছাড়া মেসেঞ্জার অ্যাপে নতুন সেটিংস পরীক্ষা চালাবে ফেসবুক। এতে মেসেঞ্জারে পছন্দ অনুযায়ী কল ও বার্তার আসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবহারকারী।

ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, ইনস্টাগ্রামে বর্তমানে চালু থাকা ফিচারের মতোই ফেসবুকে নতুন ফিচার মেসেঞ্জারে আনা হবে। ডিসেম্বর নাগাদ মেসেঞ্জারে আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে। ফেসবুকে বন্ধু নয়, এমন কেউ মেসেঞ্জারে কোনো ছবি পাঠালে তা স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা করে দেবে ফেসবুক। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির কাছ থেকে ফেসবুকে ছবি বা বার্তা পাঠিয়ে বিব্রত করা বন্ধ হবে এতে।

ফেসবুকের পক্ষ থেকে ‘অ্যাপ লক’ ফিচারটিও আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হচ্ছে। এতে মেসেঞ্জার চ্যাটে বাড়তি আরেক স্তরের নিরাপত্তা যুক্ত হবে। এ পদ্ধতিতে মেসেঞ্জার চ্যাট লক করে রাখা যাবে। মেসেঞ্জারে ঢুকতে হলে ফেস বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হবে। এ ফিচারটি ইতিমধ্যে আইওএস প্ল্যাটফর্মে চালু হয়েছে। শিগগিরই অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও এ সুবিধা যুক্ত হবে।

ট্যাগ: ফেসবুক
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬
আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬