গ্রাহকদের কোরবানি পশু ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে রবি

২২ জুলাই ২০২০, ০৫:০৬ PM

© টিডিসি ফটো

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ধন্যবাদ গ্রাহকদের জন্য অনলাইনে কোরবানির পশু কেনায় ফ্রি হোম ডেলিভারি সুবিধা দিচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড।

কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতেও যেন গ্রাহকদের কোরবানির পশু কেনার আনন্দ ম্লান না হয় এজন্য বেশ কয়েকটি ভেরিফাইড ও নির্ভরযোগ্য অনলাইন গবাদি পশু বিক্রেতাদের ধন্যবাদ কার্যক্রমের আওতায় একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে এনেছে প্রতিষ্ঠানটি।

ঢাকার গ্রাহকরা গরুচাই ডটকম, অথবা ডটকম, ই-অর্ডার, সবকিছু ডটকম, ফ্রেশ মিট অ্যান্ড এগ্রো, বাই অ্যান্ড বাজার থেকে সেবাটি নিতে পারবেন। আরবি’স এগ্রো ডটকম, আরবান ডেইরি ফার্ম ও চাটগাইয়্যা এগ্রো ফার্ম থেকে চট্টগ্রামের এবং জারিফ ডেইরি ফার্ম থেকে সেবাটি নিতে পারবেন কুমিল্লার গ্রাহকরা।

নির্ভরযোগ্য এই অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে পশু কেনার ক্ষেত্রে ফ্রি হোম ডেলিভারির পাশাপাশি বিশেষ অফার হিসেবে রবির গ্রাহকদের জন্য থাকছে ওজন মাপার যন্ত্র, মশলার প্রাইস বান্ডেলের ওপর ছাড় এবং মিট বক্স। ঢাকার গ্রাহকদের জন্য কসাই সেবাও দিচ্ছে সবকিছু ডটকম।

বিস্তারিত জানতে গ্রাহকরা এই সাইটটি- https://bitly.com/RobiEidOffers ভিজিট করতে পারেন।

তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬
আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬