১০ হাজার ৫শ টাকায় পাওয়া যাচ্ছে ২২ ইঞ্চি স্যামসাং মনিটর

১৯ জুলাই ২০২০, ১২:০৮ AM

© টিডিসি ফটো

আকর্ষণীয় ডিজাইন ও আইপিএস প্যানেলে দেশের বাজারে ২২ ইঞ্চি ফ্ল্যাট এন্ট্রি-লেভেল গেমিং মনিটর ‘এলএস২২আর৩৫০’ (LS22R350) উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। গেমার ও কম্পিউটার ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ ব্যবহার উপযোগী মনিটরটির বাজার মূল্য মাত্র ১০,৫০০ টাকা।

ডুয়াল মনিটর সেটআপে স্ক্রিনের তিন দিকেই বেজেল বিহীন ডিজাইন, সাথে ওয়াই আকৃতির স্ট্যান্ড মনিটরটিকে দেখতে করেছে আকর্ষণীয়। মনিটরটির ৭৫ হার্টজের রিফ্রেশ রেট দিবে আরও ঝকঝকে ছবি; ডিসপ্লেতে সবকিছু দেখাবে নিখুঁত ও উজ্জ্বল।

মনিটরটিতে স্ক্রিন টিয়ারিং ও স্টাটারিং কমিয়ে আনতে মনিটর ও গ্রাফিক্স কার্ডের রিফ্রেশ রেট সমন্বয় করবে এএমডি রেডিয়ন ফ্রিসিঙ্ক। কোনো বাধা ছাড়াই যা ব্যবহারকারীদের মুভি দেখার কিংবা গেম খেলার উন্নত অভিজ্ঞতা দিবে এবং দ্রুততম অ্যাকশন দৃশ্যকে করে তুলবে হবে আরও ঝকঝকে।

এছাড়াও এর কালার সেটিং ও ইমেজ কন্ট্রাস্ট দৃশ্যকে করবে আরও উজ্জ্বল, তাই অন্ধকারে লুকিয়ে থাকা শত্রু ও সহজে দেখতে পাবেন গেমাররা। মনিটরটির গেম মোডের কারণে যেকোনো গেম নিখুঁত ডিটেইলসহ স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে।

এ মনিটরের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে এর উন্নত প্রযুক্তির আই কমফোর্ট প্রযুক্তি, যা চোখের অস্বস্তি কমিয়ে আনবে এবং অনেকক্ষণ কম্পিউটারে কাজ করাকে সহজ করে তুলতে। এর ফ্লিকার-ফ্রি টেকনোলজি ক্লান্তিকর ও বিরক্তিকর স্ক্রিন ফ্লিকার দূর করে এবং আই সেভার মোড নীল আলোর নিঃসরণ হ্রাস করে। মনিটরটির সহজ ব্যবহারে এইচডিএমআই এবং ডি-সাব পোর্টের মাধ্যমে অনেকগুলো ডিভাইস সরাসরি এর সাথে যুক্ত করা যাবে।

এ বিষয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ব্যবহারকারীর জীবনযাত্রার চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় এ মনিটরটি ডিজাইন করা হয়েছে, যা তাদের মনিটরে কন্টেন্ট উপভোগে নতুন মাত্রা যুক্ত করবে।

তিনি বলেন, মনিটরটির উদ্ভাবনী ফিচার ব্যবহারকারীর চোখের অস্বস্তি হ্রাস করবে; যার ফলে, গেমার ও দীর্ঘসময় কম্পিউটার ব্যবহারকারী এবং যারা বাসায় থেকে কাজ করছেন, তারা এ মনিটর ব্যবহারের পাবেন আরামদায়ক ও উন্নত অভিজ্ঞতা।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence