করোনায় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালকের মৃত্যু

১৮ জুলাই ২০২০, ০৫:৪১ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরী মারা গেছেন। আজ শনিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আজ চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, ঢাকা মেডিকেল কলেজের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. আবুল হোসেন খান চৌধুরী। গত ১৮ দিন যাবৎ তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন স্বনামধন্য এই হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক।

এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৬৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন চিকিৎসক, জানান ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬