ফেসবুক আইডি উদ্ধারে যা করবেন— পুলিশের পরামর্শ

১৭ জুলাই ২০২০, ১২:১৩ PM

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হ্যাক হলে কী করবেন- এমন প্রশ্ন অনেকে। বিষয়ট নিয়ে দিশা দিয়েছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার অফিসিয়াল পেজে ‘সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাক হলে করোণীয়’ শিরোনামে পরামর্শ দিয়েছে তারা। সেখানে বলা হয়েছে-

 প্রথমেই http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করুন।

 এরপর “My account is compromised”-এ ক্লিক করুন। হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ২ টি অপশনের (ইমেইল বা ফোন নাম্বার) যেকোন একটির ইনফরমেশন দিন।

 প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত একাউন্টটিই দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইবে; এখানে আপনার পুরাতন পাসওয়ার্ড টি দিয়ে “Continue” করুন।

 হ্যাকার যদি ইমেইল এড্রেস পরিবর্তন করে না থাকে তাহলে আপনার ইমেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর মাধ্যমে হ্যাকড ফেসবুক একাউন্ট উদ্ধার করা সম্ভব।

 হ্যাকার যদি ইমেইল এড্রেস, ফোন নাম্বারসহ লগইন এর জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তাহলে, Need another way to authenticate? -> Submit a request to Facebook এ ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণের মাধ্যমে হ্যাকড ফেসবুক একাউন্ট উদ্ধার করা সম্ভব।

 সোশ্যাল মিডিয়ায় হ্যাকিং-এর শিকার হলে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে আপনি সরাসরি নিজে এসে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও নিম্নবর্ণিত যে কোন মাধ্যমে অভিযোগ পাঠাতে পারেন।

হটলাইন: ০১৭৩০৩৩৬৪৩১
ইমেইল: [email protected]
ফেসবুক পেইজ:https://www.facebook.com/cpccidbdpolice/ 

এছাড়াও সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাকের মাধ্যমে ব্ল্যাকমেইলিং এর শিকার হলে কালক্ষেপণ না করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন। প্রত্যেককে সচেতন হওয়ার অন্যকে সচেতন করার মাধ্যমে নিরাপদ জীবন গড়ার আহ্বান জানানো হয়।

ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে ‘সময় নষ্ট’ করায় আফগান ক্রিকেটারকে শাস্তি
  • ১৪ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে তিন বিশ্ববিদ্যালয়ের উপচার্যের …
  • ১৪ অক্টোবর ২০২৬