একীভূত হচ্ছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার

১৬ জুলাই ২০২০, ০৯:৫২ AM

© সংগৃহীত

মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপকে এক করার উদ্দেশ্যে পরীক্ষা-নিরীক্ষা চালানো শুরু করেছে ফেসবুক। দুটি অ্যাপসই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানাধীন। পরীক্ষায় সফল হলে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ এক করে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মেসেঞ্জারের লুকানো কোড থেকে এ তথ্য জানিয়েছে ওয়াবেটাইনফো নামের একটি ওয়েবসাইট। তবে ফেসবুক কর্তৃপক্ষ এ ধরনের কোনো ঘোষণা এখনও দেয়নি। এ উদ্যোগ বাস্তবায়ন হলে আলাদা অ্যাপ ব্যবহার করলেও মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপ থেকে মেসেঞ্জারে বার্তা দেওয়া যাবে।

এর মানে, ফেসবুক অ্যাকাউন্ট থাকলে হোয়াটসঅ্যাপ ডাউনলোড না করেও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে বার্তা পাঠাতে পারবেন।

ওয়াবেটাইনফো এ খবর দিয়ে জানিয়েছে, এটি খুব জটিল প্রক্রিয়া, তাই এর বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন হতে পারে। তবে ফেসবুক কর্তৃপক্ষ গত বছর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মেসেজিং সেবা এক করার ঘোষণা দিয়েছিল।

ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে ‘সময় নষ্ট’ করায় আফগান ক্রিকেটারকে শাস্তি
  • ১৪ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে তিন বিশ্ববিদ্যালয়ের উপচার্যের …
  • ১৪ অক্টোবর ২০২৬