সাতদিনের মধ‌্যে ওয়েব সিরিজের অশ্লীল দৃশ্য সরানোর নির্দেশ

১৫ জুলাই ২০২০, ০৪:২৭ PM

© ফাইল ফটো

আগামী সাতদিনের মধ্যে ইন্টারনেট ও বিভিন্ন সামাজিকমাধ্যমে (ওটিটি প্লাটফর্ম) ছড়িয়ে পড়া ওয়েব সিরিজের অশ্লীল অংশগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার (১৫ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।ওয়েব সিরিজের অশ্লীল দৃশ্য সরিয়ে ফেলতে গত ১২ জুলাই আদালতে রিট করেন আইনজীবী মো. তানভীর আহমেদ।

এ বিষয়ে তানভীর আহমেদ গণমাধ্যমকে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশে প্রচারিত হচ্ছে এমন বাংলাদেশি কিংবা ভারতীয় ওয়েব সিরিজের বিতর্কিত অংশটুকু বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে ওয়েব সিরিজ চলতে বাধা নেই। তবে বিতর্কিত অংশ বাদ দিতে হবে। আর বিদেশি ওয়েব সিরিজের বিতর্কিত অংশ সরিয়ে ফেলতে জড়িত প্রতিষ্ঠানগুলোকে বিটিআরসি নোটিশ দেবে।

তিনি আরও বলেন, রিটের শুনানিতে বাংলাদেশী ওয়েব সিরিজের ভিডিও কনটেন্টগুলো ছাড়াও ভারতীয় কিছু বাংলা ওয়েব সিরিজের তথ্য আদালতকে দিয়েছি। যেগুলো হচ্ছে- হলিফাক, চরিত্রহীন, মন্টু পাইলট, হ্যালো, দুপুরের ঠাকুরপো, আস্তে লেডিস, ওয়েব সিরিজ কবিতা ভাবি সাইজ ম্যাটার। হিন্দি ওয়েব সিরিজের মধ্যে আছে যেমন- কবিতা ভাবি, সাইজ ম্যাটার, চরমসুখ, মনা হোম ডেলিভারি। যেগুলি ভারতীয় এমএক্স প্লেয়ার অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সহজলভ্য উপায়ে দেখানো হয়।

ট্যাগ: আদালত
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে ‘সময় নষ্ট’ করায় আফগান ক্রিকেটারকে শাস্তি
  • ১৪ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে তিন বিশ্ববিদ্যালয়ের উপচার্যের …
  • ১৪ অক্টোবর ২০২৬