দশ টাকায় অ্যাকাউন্ট খুলে পাওয়া যাবে সরকারি সহায়তা

০৭ জুলাই ২০২০, ০২:২৫ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের ক্ষতিগ্রস্তরা মোবাইল ব্যাংকিংয়ের পাশাপাশি ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে সরকারি সহায়তা নিতে পারবেন। যাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা সম্ভব না তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) এসব অ্যাকাউন্ট সহজে খোলার ব্যবস্থা করতে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুজিববর্ষে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সব উপকারভোগীদের মোবাইল ফোন নেই বা হিসাব খোলা সম্ভব নয় তাদের শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের তথ্য এবং ইউএনও প্রত্যয়নের ভিত্তিতে ১০ টাকা জমা নিয়ে হিসাব খোলা যাবে।

চেক বই না থাকলে ডেবিট ভাউচারের মাধ্যমে উপকারভোগীকে অর্থ দেওয়ার ব্যবস্থা করতে হবে। কোন উপকারভোগী আগে থেকে ব্যাংকের হিসাবধারী হলে তার নতুন ব্যাংক হিসাব খোলার প্রয়োজন নেই। এ সিদ্ধান্ত বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং ইউএনওর প্রত্যায়নের ভিত্তিতে অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শুরুতে সেই অর্থ মোবাইল ব্যাংকিংয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ডাক বিভাগের সেবা নগদের মাধ্যমে ১৭ লাখ পরিবারকে অর্থ দেওয়ার কথা।

এছাড়া ১৫ লাখ পরিবারকে বিকাশ, ১০ লাখ পরিবারকে রকেট এবং আট লাখ পরিবারকে শিওরক্যাশের মাধ্যমে অর্থ পৌঁছে দেওয়ার কথা রয়েছে। তবে অর্ধেক পরিবারের কাছেও এখনো সহায়তা পৌঁছেনি বলে জানা গেছে। এছাড়া নানা অনিয়মের খবর পাওয়া গেছে। এ অবস্থায় ব্যাংকগুলোকে এমন সেবায় যুক্ত করা হলো।

রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
  • ১৪ অক্টোবর ২০২৬
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত, শেকৃবির ক্লাস-পরীক্ষা বর্জন…
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬