বিনামূল্যে ইন্টারনেট পাওয়া শিক্ষার্থীদের অধিকার: মোস্তফা জব্বার

০৬ জুলাই ২০২০, ০৭:২৩ PM

© ফাইল ফটো

বিনামূল্যে ইন্টারনেট পাওয়া শিক্ষার্থীদের অধিকার বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি বলেছেন, শিক্ষার্থীদের যেভাবে বিনামূল্যে বই দেওয়া হচ্ছে, আমার তো মনে হয় তারা এখন বলবে আমাকে বই একটু পরে দিও, আগে ইন্টারনেট দাও। তাহলে তো বিনামূল্যে ইন্টারনেট পাওয়াটাও তাদের অধিকারের মধ্যে পড়ছে।

আজ সোমবার (৬ জুলাই) ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) জন্য প্রাইম ব্যাংকের জামানতবিহীন ঋণ কার‌্যক্রম চালুর ভার্চু্য়াল সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যদি আমরা রাজস্বের বিষয়টা দেখতে চাই তাহলে বিনামূল্যে বই দেই কেন। বিনামূল্যে যদি বই দেই মানে হাজার হাজার কোটি টাকা দিয়ে শিক্ষার্থীদের শক্তিশালী করছি। বই যেভাবে দিচ্ছি, আমার তো মনে হয় ছাত্রছাত্রীরা এখন বলবে যে বই আমাকে একটু পরে দিও, কিন্তু আমাকে আগে একটু ইন্টারনেট দাও। তাহলে তো বিনামূল্যে ইন্টারনেট পাওয়াটাও তাদের অধিকারের মধ্যে পড়ছে।

মোস্তফা জব্বার বলেন, আমি ব্যক্তি হিসেবে, মন্ত্রী হিসেবে বরাবরই চেষ্টা করে আসছি ইন্টারনেট যাতে সহজলভ্য হয়। ইন্টারনেট যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আমি যদি শিক্ষায় বিনামূল্যে ইন্টারনেটও দেই এবং ইন্টারনেটে যদি আমি সাবসিডিও দেই এটাকে ব্যয় হিসেবে গণ্য করা উচিত নয়। বিনিয়োগ হিসেবে গণ্য করা উচিত।

তিনি বলেন, এক্ষেত্রে আমরা মনে করি রাজস্ব সংগ্রহ করার জন্য করারোপ করা নিশ্চয়ই রাষ্ট্রের প্রচেষ্টা থাকবে। সেই কাজ করতেও হবে রাষ্ট্রকে। করারোপ করে রাজস্ব সংগ্রহও করতে হবে রাষ্ট্রকে। কিন্তু সব জায়গা থেকে তো আমি করারোপ করি না।

তিনি আরও বলেন, আমাদের নীতিনির্ধারণী পর‌্যায়েও এ সিদ্ধান্ত হওয়া উচিত। আমরা কিভাবে বিনামূলে স্বল্পমূল্যে ইন্টারনেট দিতে পারি। আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে ওয়াইফাই দেওয়ার চেষ্টা করছি।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টারটে সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আমিনুল হাকিম, সেক্রেটারি জেনারেল মো. ইমদাদুল হক ও প্রাইম ব্যাংকের হেড অব এমএসএমই সৈয়দ এম ওমর তায়েব।

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে আরমানের প্রশ্ন, প্…
  • ৩০ মার্চ ২০২৬
ছেলে সহজকে লেখা চিঠি পড়ে কাঁদছেন ভক্তরা, কী লিখেছিলেন রাহুল
  • ৩০ মার্চ ২০২৬
সংবিধান মানলে প্রধানমন্ত্রী অন্য দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর দ…
  • ৩০ মার্চ ২০২৬
পলিটেকনিকের চার বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence