বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নম্বরেও টাকা পাঠানো যাবে

০৩ জুলাই ২০২০, ০৯:৩৮ AM

© সংগৃহীত

গ্রাহকদের সুবিধায় বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নম্বরেও টাকা পাঠানোর সেবা চালু করেছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বিকাশ গ্রাহক অ্যাপ অথবা *২৪৭# ব্যবহার করে যেকোনো নম্বরে টাকা পাঠানো যাবে।

বিকাশ জানিয়েছে, যে নম্বরে টাকা পাঠানো হবে সেই গ্রাহক টাকা পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খুলে টাকা ক্যাশআউট করাসহ অন্য সব সেবা ব্যবহার করতে পারবেন। তবে কোনো কারণে গ্রহীতা যদি ৭২ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট খুলতে না পারেন, তাহলে পাঠানো টাকা আবার প্রেরকের বিকাশ অ্যাকাউন্টে তিন কার্যদিবসের মধ্যে ফেরত চলে যাবে।

নতুন এই সেবা চালু উপলক্ষে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। বিকাশ অ্যাকাউন্ট নেই, এমন নম্বরে সেন্ডমানি সফল হলে প্রেরক বিকাশ গ্রাহক পেয়ে যাবেন ১৫ টাকা ক্যাশব্যাক।

ট্যাগ: মোবাইল
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
  • ১৪ অক্টোবর ২০২৬
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত, শেকৃবির ক্লাস-পরীক্ষা বর্জন…
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬