প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক লতিফুর রহমান মারা গেছেন

০১ জুলাই ২০২০, ০২:০৫ PM

© সংগৃহীত

দেশের বিশিষ্ট ব্যবসায়ী লতিফুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

আজ বুধবার বেলা দেড়টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। লতিফুর রহমান দেশের বৃহৎ শিল্পগ্রুপ ট্রান্সকমের প্রতিষ্ঠাতা। দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার এই গ্রুপের প্রতিষ্ঠান।

লতিফুর রহমান  ২০১২ সালে বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছিলেন। তিনি হোলসিম, নেসলে বাংলাদেশ, নাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের চেয়ারম্যান। এছাড়াও তিনি আইসিসি বাংলাদেশের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

বেশ কিছুদিন ধরেই শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরে গ্রামের বাড়িতেই অবস্থান করেছিলন।

রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
  • ১৪ অক্টোবর ২০২৬
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত, শেকৃবির ক্লাস-পরীক্ষা বর্জন…
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬