টিকটক, শেয়ারইটসহ ৫৯ চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত

২৯ জুন ২০২০, ১০:৩৬ PM

© জি নিউজ

সীমান্ত উত্তেজনার আবহের মধ্যে এবার টিকটক, ইউসি ব্রাউজার ও শেয়ারইটের মতো জনপ্রিয় বেশ কিছু চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। মোট ৫৯টি চীনা অ্যাপ দেশটির তথ্য-প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় নিষিদ্ধ করেছে।

বেশ কিছুদিন ধরে চীনের সঙ্গে উত্তেজনা চলছে ভারতের। এরমধ্যেই চীনের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের পথে হাঁটল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার।

নিষিদ্ধের তালিকায় টিকটক, ইউচ্যাট, বিগো লাইভ, শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকিসহ জনপ্রিয় সব অ্যাপ রয়েছে। এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, জি নিউজ ও ইনডিয়ান এক্সপ্রেস।

ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাপগুলো দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সুরক্ষার জন্য ক্ষতিকারক। সে কারণেই অ্যাপগুলো নিষিদ্ধ করা বলে জানানো হয়েছে।

রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
  • ১৪ অক্টোবর ২০২৬
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত, শেকৃবির ক্লাস-পরীক্ষা বর্জন…
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬