ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল সংশোধন করা হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

২৯ জুন ২০২০, ০১:৩৬ PM

© ফাইল ফটো

ত্রুটিপূর্ণ বিল দ্রুত সংশোধন করে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ছয় দফা পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নোত্তরে পর্বে তিনি এ কথা জানান।

চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা হয়। এছাড়া এলাকাভিত্তিক লকডাউন কার্যকর থাকায় গ্রাহকদের অসুবিধার কথা বিবেচনা করে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসের বিদ্যুৎ বিল সারচার্জ ছাড়া ৩০ জুনের মধ্যে পরিশোধের সুযোগ দেয়া হয়েছে। ফলে অধিকাংশ গ্রাহক বিল পরিশোধ  না করায় বিপুল পরিমাণ বকেয়ার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বকেয়া আদায়ের যেসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে তা হলো, কয়েক মাসের একসঙ্গে অধিক ইউনিটের বিল না করা, মাসভিত্তিক পৃথক পৃথক বিল তৈরি করা, একসঙ্গে অধিক ইউনিটের বিল করে উচ্চ ট্যারিফ চার্জ না করা, ত্রুটিপূর্ণ দ্রুত সংশোধনের ব্যবস্থা করা, মে মাসের বিদ্যুৎ বিল মিটার দেখে সঠিকভাবে প্রস্তুত করা এবং মোবাইল, বিকাশ, জি-পে, রবিক্যাশ, অনলাইনে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ সৃষ্টি।

এসময় ভোলার সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দেশে আবিষ্কৃত ২৭টি গ্যাসক্ষেত্রের মধ্যে ২০টি থেকে গ্যাস উত্তোলন করা হবে। রূপগঞ্জ এবং সাঙ্গু গ্যাস ক্ষেত্রের গ্যাস নিঃশেষ হয়ে যাওয়ায় সেখানে উত্তোলন বন্ধ রয়েছে।

রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
  • ১৪ অক্টোবর ২০২৬
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত, শেকৃবির ক্লাস-পরীক্ষা বর্জন…
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬