স্বাধীনতার পর দেশে এখন সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ

২৫ জুন ২০২০, ০৯:২২ AM

© ফাইল ফটো

দেশে মাত্র একমাসের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে দুটি রেকর্ড হয়েছে। বুধবার (২৪ জুন) দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার হয়েছে। স্বাধীনতার পর এটাই সর্বোচ্চ রিজার্ভ।

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে অর্থনীতির বিভিন্ন সূচক নিম্নমুখী থাকলেও গত ৪ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন রেকর্ড সৃষ্টি করে। সেদিন ৩৪ দশমিক দুই বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল রিজার্ভ।

এর আগে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর সর্বোচ্চ ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলার ছিল রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তাবলেন, আইএমএফ, এডিবির কাছ থেকে বাজেট সহায়তা ঋণ পাওয়ায় তা রিজার্ভ বাড়ানোয় ভূমিকা রেখেছে। তিনি বলেন, করোনা মহামারির মধ্যেও দেশের রেমিট্যান্সও ভালো ছিল।

জানা গেছে, জুনের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছে একে দশমিক ৪১ বিলিয়ন ডলার। গত বছর জুন মাসে ছিল এক দশমিক ৩৭ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের ১১ মাস ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। প্রবৃদ্ধি হয়েছে আট দশমিক ২৭ শতাংশ।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬