শিক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করবে সরকার

২০ জুন ২০২০, ০৪:৫৩ PM
জুনাইদ আহমেদ পলক

জুনাইদ আহমেদ পলক © ফাইল ফটো

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের সেবাধর্মী খাতগুলোতে চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এর ধারাবহিকতায় সরকার ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার ও প্রয়োগের লক্ষ্যে পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবশেসহ বেশ কয়েকটি খাত চিহ্নিত করেছে।

বাংলাদেশের স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) প্রয়োগের সুযোগ ও সম্ভাবনা বিষয়ক দু’দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে আজ শনিবার এসব কথা বলেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মানবসম্পদ উন্নয়ন, সবার জন্য ইন্টারনেট সংযোগ, পোশাক শিল্পে প্রযুক্তি বান্ধব সেবাসহ আইসিটি খাতের উন্নয়নে কাজ করছে।

প্রতিমন্ত্রী পলক আরও বলেন, সরকারের আইসিটি বিভাগ ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি জাতীয় কৌশলও প্রণয়ন করেছে। প্রযুক্তির সর্বোচ্চ বিকাশের লক্ষ্যে সারাদেশে ২৮টি হাইটেক পার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তি বিষয়ক গবেষণা কার্যক্রমের জন্য চট্টগ্রামে ইউএসটিসির ক্যাম্পাসে বিজনেস সেন্টার নির্মাণসহ বেশকিছু উদ্যোগ রয়েছে।

কারিগরিতে এক বছরে এক হাজার প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার্থী কমে…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুঃখপ্রকাশ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, দেড় মাস পর মুজিবকে সনদ …
  • ১৪ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস ইস্যু নিয়ে বিবৃতি দিল প্রশ…
  • ১৪ অক্টোবর ২০২৬
যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্ত কমিট…
  • ১৪ অক্টোবর ২০২৬