শিক্ষার্থীদের তৈরি ওয়েবসাইটে মিলবে আইসিইউ ও করোনা বেডের তথ্য

১৭ জুন ২০২০, ০৪:৩৭ PM

© টিডিসি ফটো

চলমনা করোনা সংকটে মুমুর্ষূ রোগীদের জন্য বিরাজ করছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এর প্রচণ্ড সংকট। আর স্থান সংকুলানজনিত সমস্যার কারণে কোভিড-১৯ আক্রান্ত রোগীরা অনেকেই হাসপাতালে ঘুরে ঘুরে চিকিৎসা পাচ্ছেন না। এ পরিস্থিতিতে এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দেশব্যাপী বিভিন্ন মেডিক্যাল কলেজের একদল স্বেচ্ছাসেবক। তারা তৈরি করেছে icufinder.web.app নামে একটি ওয়েবসাইট।

তাদের তৈরিকৃত এই ওয়েবসাইট থেকে জানা যাবে দেশের সকল হাসপাতালের আইসিইউ আর কোভিড-১৯ বিশেষায়িত বেডের মোট সংখ্যা এবং একেকটি হাসপাতালে ফাঁকা থাকা আইসিইউ আর কোভিড-১৯ বেডের রিয়েল টাইম তথ্য।

সংশ্লিষ্টরা জানান, তথ্য ব্যবস্থাপনার অভাবে রোগীর কাছে তথ্য না থাকায় কোন হাসপাতালে গেলে কোভিড-১৯ বেড ও আইসিইউ সংক্রান্ত সহায়তা পাওয়া যেতে পারে, সেটিও জানা যাচ্ছে না। এমতাবস্থায় অন্তত বর্তমানে থাকা আইসিইউ সুবিধা আর কোভিড-১৯ বিশেষায়িত বেডের তথ্য ব্যবস্থাপনার সমন্বিত সমাধান প্রয়োজন। তাই বিভিন্ন জেলার সিভিল সার্জন ও স্থানীয় প্রতিনিধিদের সাথে কথা বলে প্রাথমিক একটি তালিকা এর মধ্যেই এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে, যা পাওয়া যাবে ওয়েবসাইটের  "আইসিইউ খুঁজুন" বাটনের মাধ্যমে। এটি থেকে রোগীরা সহজে যাতে উপকৃত হতে পারেন, তার জন্য তালিকাটি নিয়মিত হালনাগাদের কাজ চলছে। অনেক রোগীই তথ্য নেওয়া শুরু করেছেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এই পর্যন্ত এই সাইটে সারাদেশের মোট ১৬৭টি হাসপাতালের তথ্য আছে। সবগুলো বিভাগের হাসপাতালের তথ্যই সাইটে হালনাগাদ করা হয়েছে।

ওমর ফারুক নামের স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য জানান, এই রিয়েল টাইম বা তৎক্ষণাৎ তথ্যের প্রবাহ নিশ্চিত করার জন্য দেশের বিভিন্ন জেলায় পর্যাপ্ত স্বেচ্ছাসেবক প্রয়োজন, যারা আইসিইউ ও কোভিড-১৯ বেডের লভ্যতা সম্পর্কে হালনাগাদকৃত তথ্য দিয়ে সহায়তা করবেন। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত স্বাস্থ্যকর্মী ও তরুণ চিকিৎসকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে উল্লিখিত ওয়েবসাইটের "রেজিস্ট্রেশন" পেইজে নিজের নাম, ফোন নম্বর, ই-মেইল আইডি দেওয়ার জন্য। ওয়েবসাইটের ডেভেলপাররা আপনাদের সাথে যোগাযোগ করবেন। এরই মধ্যে অনেকে যোগাযোগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রচারণা।

তিনি বলেন, এই মুহুর্তে আমাদের সাইটে সারাদেশের ২০টি হাসপাতালের এই মুহুর্তের হালনাগাদ তথ্য আছে। এই উদ্যোগটিতে দেশের সব আইসিইউর খবর যোগ করতে মেডিকেল কমিউনিটির সাথে যোগাযোগ করছি আমরা। অর্থাৎ সংকটাপন্ন রোগীদের কাছে এই ওয়েবসাইটটির মাধ্যমে হালনাগাদ তথ্য পৌঁছে দিতে পারে কেবল ডাক্তাররাই। আমাদের উদ্দেশ্য কোন দিকে আঙ্গুল তোলা না, আমাদের বা তথ্য প্রদানকারী কারোর পরিচয়ই এখানে মূখ্য নয়।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬