বাংলাদেশী স্কিন ক্যাফের বিউটি প্রোডাক্ট এখন বিশ্ব বাজারে

১৩ জুন ২০২০, ১১:০০ PM

© টিডিসি ফটো

বাংলাদেশের প্রথম বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক বাজারে জায়গা পেল স্কিন ক্যাফে। সে হিসেবে প্রতিষ্ঠানটির অর্গানিক স্কিনকেয়ার, হেয়ারকেয়ার এবং পার্সোনাল কেয়ারের পণ্যগুলো বিশ্বের স্বনামধন্য মার্কেটপ্লেস অ্যামাজনে পাওয়া যাবে।

এর আগে বাংলাদেশী কোনো পণ্য অ্যামাজনে স্থান পায়নি। এখন থেকে বিশ্বের যেকোন প্রান্ত থেকে মাত্র কয়েক ক্লিকের মাধ্যমেই যেকোনো ক্রেতা ঘরে বসে এই অর্গানিক পণ্যগুলো কিনতে পারবেন।

অ্যামাজনের সঙ্গে এই যাত্রা শুরু হওয়া নিয়ে স্কিন ক্যাফে লিমিটেডের চিফ অপারেশন অফিসার (সিওও) মোহাম্মদ আবদুল্লাহ আল জাহিদ জানান, “অ্যামাজনে অন্তর্ভুক্ত হওয়ার আগে স্কিন ক্যাফের পণ্যগুলো যুক্তরাষ্টের ফুড এ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন লাভ করে। যেটা বাংলাদেশে তৈরি কোন বিউটি ব্র্যান্ডের জন্য প্রথম ছিল। এটা অবশ্যই দেশের জন্য গর্বের ব্যাপার।

তিনি বলেন, দেশীয় ক্রেতাদের মন জয় করার পর আমরা অ্যামাজনের মাধ্যমে বিশ্বের অন্যান্য প্রান্তেও বাংলাদেশে তৈরি এই অর্গানিক পণ্যগুলো পৌঁছে দিতে চাই। কারণ আমরা বিশ্বাস করি, দেশেই চমৎকার সব অর্গানিক পণ্য বানানো সম্ভব; যেগুলো কোন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই মানুষের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের প্রয়োজন পূরণ করতে পারে। আশা করি, আমাদের পণ্য সবাইকে পজিটিভ ইউজার এক্সপেরিয়েন্স দেবে।’

তিনি আরও জানান, বাংলাদেশে বিউটি এবং পার্সোনাল কেয়ার মার্কেট গত কয়েক বছরে দারুণভাবে বিকশিত হয়েছে। বর্তমানে এই মার্কেটের আকার প্রায় ৩.৪ বিলিয়ন মার্কিন ডলার। পরবর্তী দশকে এই খাতের অগ্রগতি দেশের জিডিপির প্রবৃদ্ধির চেয়ে বেশি হারে হবে বলে ধারণা করা হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে, স্কিন ক্যাফের পুরো টিম সেই লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরিয়া ৭১। বাংলাদেশে আমাজনের একমাত্র স্বীকৃত সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক (SPN), যেটি স্কিন ক্যাফেকে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর দীর্ঘ যাত্রায় নানাভাবে সহযোগিতা করেছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে আন্তঃদেশীয় ই-কর্মাসের একটি টেকসই পরিবেশ তৈরিতে কাজ করছি। স্কিন ক্যাফেও নিজেদের পণ্য দেশের গন্ডির বাহিরে পৌছে দেয়ার একই লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশের জিডিপিতে ভবিষ্যতে এই সেক্টরটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি’।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence