বিড়ি-সিগারেটসহ তামাকজাত পণ্যের দাম বাড়বে

১১ জুন ২০২০, ০৭:১৯ PM

© ফাইল ফটো

২০২০-২১ অর্থবছরের বাজেটে সিগারেটসহ তামাকজাত পণ্যের মূল্যস্তর ও সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে সব ধরনের সিগারেট ও তামাকজাত পণ্যের দাম বাড়তে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রস্তাবিত বাজেটে সিগারেটের নিম্ন স্তরের ১০ শলাকার দাম ৩৯ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৫৭ শতাংশ ধার্যের প্রস্তাব করছি। এ ছাড়া, মধ্যম স্তরের ১০ শলাকার দাম ৬৩ টাকা ও তদূর্ধ্ব, উচ্চ স্তরের ১০ শলাকার দাম ৯৭ টাকা ও তদূর্ধ্ব, অতি-উচ্চ স্তরের ১০ শলাকার দাম ১২৮ টাকা ও তদূর্ধ্ব এবং এই তিনটি স্তরের সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।

হাতে তৈরি ফিল্টার বিহীন বিড়ির ২৫ শলাকার দাম ১৪ টাকা থেকে বৃদ্ধি করে ১৮ টাকা, ১২ শলাকার দাম ৬.৭২ টাকা থেকে বৃদ্ধি করে ৯ টাকা ও ৮ শলাকার দাম ৪.৪৮ টাকা থেকে বৃদ্ধি করে ৬ টাকা এবং সম্পূরক শুল্ক ৩০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করছি। এ ছাড়া ফিল্টার সংযুক্ত ২০ শলাকা বিড়ির দাম ১৭ টাকা থেকে বৃদ্ধি করে ১৯ টাকা ও দশ শলাকার দাম ৮.৫০ টাকা থেকে বৃদ্ধি করে ১০ টাকা, এবং সম্পূরক শুল্ক ৪০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করা হয়।

এছাড়া প্রতি ১০ গ্রাম জর্দার দাম ৪০ টাকা ও প্রতি ১০ গ্রাম গুলের দাম ২০ টাকা এবং উভয়েরই সম্পূরক শুল্ক ৫৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

ট্যাগ: বাজেট
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬
ব্রাজিল নাকি জাপান—সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে এগিয়ে কে?
  • ২৮ জুন ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বেন স্টোকসের
  • ২৮ জুন ২০২৬
হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে চেয়ারে বসাকে কেন্দ্র করে…
  • ২৮ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে উরি ব্যাংক, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬