এসএসসি শিক্ষার্থীদের জন্য গ্যালাক্সি ডিভাইসে ২০% ডিসকাউন্ট

০৬ জুন ২০২০, ০৪:৩১ PM

© ফাইল ফটো

এবারে অনলাইনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল উদযাপন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে এবং তাদের এ উদযাপনের অংশ হতে নির্দিষ্ট গ্যালাক্সি ডিভাইসে সর্বনিম্ন ৫ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ। এ অফারের মেয়াদ থাকবে আগামী ১১ জুন পর্যন্ত।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো এসএসসি শিক্ষার্থীদের ফল উদযাপন করবে স্যামসাং বাংলাদেশ। এছাড়াও, গত বছর উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) শিক্ষার্থীদের সফলতার আনন্দকে বাড়িয়ে তুলতে গ্যালাক্সি ডিভাইসে ডিসকাউন্ট ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

স্যামসাং বাংলাদেশের হেড অব মো. মোবাইল মূয়ীদুর রহমান বলেন, ‘স্যামসাং সবসময় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং শিক্ষাখাতের প্রবৃদ্ধিতে নানা উদ্যোগ নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে স্যামসাং জুনিয়র সফটওয়্যার অ্যাকাডেমি এবং স্যামসাং পলিটেকনিক ইনস্টিটিউট। একইভাবে আমরা এসএসসি’র ফলাফল উদযাপনে এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ এ অফার নিয়ে আসতে পেরে আনন্দিত।

তিনি বলেন, এ বছর বৈশ্বিক মহামারির কারণে শিক্ষার্থীরা তাদের স্কুলে গিয়ে তাদের সাফল্যের উদযাপন করতে পারেনি। আমি আশা করি, স্যামসাং এর এ অফার বাসায় তাদের আনন্দকে বাড়িয়ে তুলবে। কৃতকার্য সকল এসএসসি শিক্ষার্থীদের আমরা অভিনন্দন জানাই এবং জীবনের পরবর্তী ধাপে তাদের জন্য শুভকামনা।’

২০২০ সালের এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের ক্ষেত্রেই শুধু এ অফার প্রযোজ্য হবে। এ অফার উপভোগে শিক্ষার্থীদের অবশ্যই নিবন্ধন কপি (হার্ড অথবা সফট কপি) সাবমিট করতে হবে। স্যামসাং এর নির্দিষ্ট কিছু আউটলেটেই এ অফার পাওয়া যাবে। এছাড়াও, নিচের লিঙ্কের মাধ্যমে অর্ডার করে হোম ডেলিভারি সেবা গ্রহণ করা যাবে।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬