৩০ মে খুলছে বাণিজ্যিক বিতান ও শপিংমল

২৬ মে ২০২০, ০৬:১৮ PM

© ফাইল ফটো

ঈদুল ফিতরের ছুটি শেষে বাণিজ্যিক বিতান ও শপিংমল খুলছে আগামী শনিবার (৩০ মে) থেকে। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সীমিত আকারে খোলার পর ২৫ মে থেকে এ ধরণের প্রতিষ্ঠানগুলো ফের বন্ধ রাখা হয়।

করোনা মোকাবিলায় গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে দেশে। আগামী ৩০ মে শেষ হচ্ছে ছুটি। লম্বা ছুটির কারণে ইতোমধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমেছে। কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানা গেছে, করোনার প্রাদুর্ভাবের কারণে গত ২৬ মার্চ থেকে বন্ধ ছিল শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে গত ১০ মে থেকে সব সীমিত আকারে খোলার অনুমতি দেয় সরকার। অবশ্য জনস্বাস্থ্য বিবেচনায় রমজান মাসে যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সসহ প্রায় সবগুলো বড় শপিংমল বন্ধ ছিল।

সীমিত পরিসরে খোলার পর গত ২১ মে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সব বাণিজ্য বিতান ও শপিংমল ঈদের দিন থেকে ২৯ মে পর্যন্ত বন্ধ থাকবে।

ফলে আগামী ৩০ মে থেকে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিধি-নিষেধ মেনে প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

করোনা পরিস্থিতির মধ্যে এর সঙ্গে খাপ খাইয়ে চলার পথে হাঁটছে সরকার। এ পরিস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে মানুষকে কাজে ফেরাতে চান নীতিনির্ধারকরা। ফলে ৩০ মে’র পর ছুটি নাও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তারা।

ছুটি আ না বাড়লে অবসান ঘটতে পারে দেশের ইতিহাসের সবচেয়ে লম্বা সাধারণ ছুটির। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা এমন ইঙ্গিত দিয়েছেন।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬