অনলাইন অর্ডারে স্যামসাং চালু করলো ‘গ্যালাক্সিশপবিডি.কম’

০৪ মে ২০২০, ০৭:০৩ PM

© টিডিসি ফটো

কোভিড-১৯ বৈশ্বিক মহামারি কারণে দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি থমকে দাঁড়িয়েছে। এর প্রভাবে অনেকে এখন বাসায় ঘরবন্দী অবস্থায় আছেন, কেননা ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে সরকার জরুরি প্রয়োজন ছাড়া মানুষের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশনা দিয়েছে।

তাই, ক্রেতাদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্যামসাং বাংলাদেশ চালু করেছে Galaxyshopbd.com। স্যামসাংয়ের সকল ধরনের অফিশিয়াল স্মার্টফোন ও ট্যাবলেটের অনলাইন অর্ডার করা যাবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে ডিভাইস অর্ডার করলে বিনামূল্যে সারাদেশে ৭২ ঘণ্টার মধ্যে (শর্ত প্রযোজ্য) অর্ডার পৌঁছে দেয়া হবে। সকল হোম ডেলিভারির ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্য ও সুরক্ষা সংক্রান্ত সতর্কতা নেয়া হবে। ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করা যাবে পণ্য প্রাপ্তির পর বিকাশের মাধ্যমে অথবা পণ্য গ্রহণের পর নগদ অর্থ প্রদান কিংবা পণ্য বাসায় পৌঁছে দেয়ার সময় কার্ডের মাধ্যমে।

এই অনলাইন শপ থেকে দেশের বাজারে রয়েছে, এ ধরনের সকল স্যামসাং পণ্য ক্রয় করা যাবে। এর মধ্যে রয়েছে এ০১, এ২ কোর, এ১০এস, এ২০এস, এ৫০এস, এ৫১, এম৩০এস, এম৪০, নোট ১০+, নোট ১০ লাইট, এস১০+, এস২০ আল্ট্রা, ট্যাব এ ১০.১ সহ আরও অনেক ডিভাইস।

সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে মানুষ এখন কার্যত আইসোলেশনেই (অন্যদের থেকে বিচ্ছিন্ন) আছে। এ কারণেই বর্তমানে বিনোদন প্রাপ্তির জন্য, অন্যদের সাথে যুক্ত থাকতে, তথ্য পেতে এবং অন্যান্য অনেক কিছুতে নিজেদের সংযুক্ত রাখতে বর্তমানে মানুষের স্মার্টফোনসহ অন্যান্য ডিভাইসের ব্যবহার বেড়ে গিয়েছে।

এই সঙ্কটকালে ক্রেতাদের সুবিধার্থে অনলাইনে পণ্য ক্রয়ের ক্ষেত্রে স্যামসাং দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। এর ফলে ক্রেতারা নিশ্চিন্তে স্মার্টফোনসহ অন্যান্য ডিভাইস ক্রয় করতে পারবেন।

এছাড়াও, ক্রেতাদের স্বস্তি ও সুবিধার কথা বিবেচনা করে অর্ডারগুলো ক্রেতাদের স্থানীয় রিটেইলারের কাছ থেকে নেয়া হবে। এর ফলে ক্রেতারা তাদের পরিচিত ও পছন্দের রিটেইল শপ থেকে তাদের পছন্দের স্মার্টফোন ও ট্যাবলেট অর্ডার করতে পারবেন।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘দেশে করোনাভাইরাসের বিস্তার ছড়িয়ে পড়েছে। তাই এই ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ প্রতিরোধে ব্যাপকহারে সামাজিক দূরত্ব বজায় রাখাই আমাদের মূল হাতিয়ার।’

তিনি বলেন, ‘সামাজিক দূরত্বের কারণে একে অপরের সাথে যুক্ত থাকতে কিংবা বিনোদন লাভের জন্য মানুষ এখন স্মার্টফোন ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করছে। এই প্রতিকূল সময়ে, দেশের মানুষের স্বস্তি ও সুবিধার কথা বিবেচনা করে স্যামসাংয়ের পণ্যসমূহের অনলাইন অর্ডারের জন্য অফিশিয়াল প্ল্যাটফর্ম চালু করতে পেরে আমরা আনন্দিত।’

তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের এই উদ্যোগ ও অফারগুলো ঘরবন্দী থাকা মানুষগুলোকে সহজেই একে অন্যের সাথে যুক্ত রেখে তাদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখবে।’

পণ্য অর্ডারের জন্য ভিজিট করুন এই ওয়েবসাইটে: (http://www.galaxyshopbd.com)।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence