১৪৫০০ পরিবারকে ত্রাণ দেবে বাংলালিংক, সহযোগিতা করবে সেনাবাহিনী

২২ এপ্রিল ২০২০, ০৬:৫৪ PM

© টিডিসি ফটো

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক দেশব্যাপী চলমান করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ১৪ হাজার ৫০০ পরিবারকে ত্রাণ বিতরণ করবে। সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এই ত্রাণ বিতরণ করা হবে। আজ বুধবার (২২ এপ্রিল) বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রত্যেক পরিবারকে বাংলালিংক-এর পক্ষ থেকে প্রদান করা হবে ৫ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, আধা কেজি সুজি, এক কেজি চিনি, এক কেজি লবণ ও দু’টি সাবান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘এই পরিস্থিতিতে বাংলালিংক দেশের মানুষকে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকেও সর্বাত্মক সহায়তা করছে।’

তিনি বলেন, ‘করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে তারা যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, ভবিষ্যতেও তারা এভাবেই মানুষের পাশে এসে দাঁড়াবে।’

সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল সাজ্জাদুল হক বলেন, ‘সংকটময় এই পরিস্থিতিতে দেশের মানুষকে বাংলালিংক-এর সেবা করার প্রতিজ্ঞা দেখে আমরা সত্যিই সন্তুষ্ট হয়েছি। চলমান সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর এখন আমাদের সাহায্যের প্রয়োজন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা সাফল্যের সাথে বর্তমানের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে সক্ষম হবো।’

বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, ‘করোনার প্রাদুর্ভাবের অর্থনৈতিক প্রভাবের কথা বিবেচনা করে আমরা এই পরিবারগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে অবদান রাখাকে আমরা নিজেদের একটি দায়িত্ব বলে মনে করি।’

তিনি বলেন, ‘সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমি আশা করি, সকলে মিলে নিরাপদে থেকে আমরা অচিরেই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো।’

ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে বাংলালিংক।

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৫ আগস্ট ২০২৬
‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার ঘো…
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসি পাসে চাকরি দেবে ইসলামী ব্যাংক হাসপাতাল
  • ১৫ আগস্ট ২০২৬
পে কমিশনের সুপারিশে ২০ হাজার টাকা কাটছাঁট মানবে না সাধারণ ক…
  • ১৫ আগস্ট ২০২৬
২০০ রানের লিড ছাড়াল বাংলাদেশ
  • ১৫ আগস্ট ২০২৬
কারখানায় চাকরি দেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
  • ১৫ আগস্ট ২০২৬