করোনা সঙ্কটে পত্রিকার সাইটে বিজ্ঞাপনের কমিশন নেবে না গুগল

২০ এপ্রিল ২০২০, ০৫:৫২ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের মহামারীতে বিজ্ঞাপন প্রশ্নে সংবাদ প্রকাশকদের অনলাইন সংস্করণে বিজ্ঞাপন দেখানোর জন্য আগামী পাঁচ মাস কোনো অর্থ নেবে না গুগল। খবর- রয়টার্সের

রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়েছে, ‘গুগল অ্যাড ম্যানেজার’ ব্যবহারের খরচে ছাড় দিচ্ছে এই অনলাইন জায়ান্ট। ছোট পরিসরে এমনিতেও সেবাটি বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেয় প্রতিষ্ঠানটি। তবে, বড় পরিসরে বিজ্ঞাপন দেখানোর সেবায় নির্ধারিত ফি নিয়ে থাকে গুগল।

এদিকে করোনাভাইরাস বাস্তবতায় বিপাকে পড়েছেন সংবাদ প্রকাশকরা। বিশেষভাবে হুমকির মুখে রয়েছে ছাপা সংবাদপত্রের প্রকাশনা। বড় বিজ্ঞাপনদাতারা নিজেদের খরচ কমাতে গিয়ে বিজ্ঞাপন বাজেট সরিয়ে নিচ্ছেন বাজার থেকে। এরকম একটি অবস্থায় বেশ বিপদের মুখেই রয়েছে সংবাদ প্রকাশনা সংস্থাগুলো।

গণমাধ্যমগুলোর শিল্প-বাণিজ্য সংগঠন ডিজিটাল কনটেন্ট নেক্সটের প্রধান নির্বাহী জেসন কিন্ট জানান, সংবাদ প্রকাশনা শিল্পকে সহায়তা করবে এমন যে কোনো পদক্ষেপকে স্বাগত জানাবেন তারা।

গুগলের পদক্ষেপ প্রসঙ্গে কিন্ট বলেছেন, তবে, ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসায়ে গুগলের আধিপত্যকে ঘিরে যে উদ্বেগগুলো রয়েছে, সেগুলোর কোনোটিতে এ কারণে পরিবর্তন আসবে এমনটা ভাবা বোকামি হবে।

মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬