করোনাভাইরাস

ঘরে বসে ৩ মিনিটের উদ্ভাবনী ধারণার ভিডিও দিলে ‍পুরস্কার দেবে রবি

১৯ এপ্রিল ২০২০, ০৫:৪১ PM

© টিডিসি ফটো

দেশের চলমান করোনা মহামারী মোকাবেলায় তরুণদের উদ্ভাবনী ধারণা কাজে লাগানোর লক্ষ্যে ‘আইডিয়া ফর গুডনেস’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে যৌথভাবে কাজ শুরু করেছে রবি এবং আইসিটি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম।

এই প্ল্যাটফর্মের ধারণাগুলো হতে পারে চিকিৎসা সম্পর্কিত, উদ্ভাবনী প্রযুক্তির কিংবা সামাজিক গতিশীলতাসহ যে কোন ধারণা- যা মহামারী করোনা মোকাবেলায় দেশের মানুষকে সহায়তা করতে পারে। রবি এবং এটুআইয়ের পাশাপাশি এই উদ্যোগটিতে সহযোগী হিসেবে রয়েছে ইউএনডিপি, আইসিটি বিভাগের স্টার্টআপ বাংলাদেশ, বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, আইল্যাব, সমকাল, বাংলা ট্রিবিউন ও কালারস এফএম রেডিও।

প্রথাগত প্রতিযোগিতার বাইরে এই প্রতিযোগিতাটির বিশেষত্ব হচ্ছে ধারণা প্রদানকারীদের মধ্যে বিজয়ীরা এটুআই ও রবির কর্মকর্তাদের সাথে কাজ করে তা বাস্তবায়নের সুযোগ পাবেন যাতে দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা সনদ ও বিশেষ পুরস্কার পাবেন। সরকারের প্রথাগত মাধ্যমের পাশাপাশি গণমাধ্যমেও তাদের অবদানের বিষয়টি তুলে ধরা হবে।

ধারণা জমা দেওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল। তাই তরুণদের ধারণা জমা দেয়ার জন্য বাড়ির বাইরে যেতে হবে না। শুধু নিজস্ব ধারণাটির একটি ভিডিও রেকর্ড করতে হবে (সর্বোচ্চ তিন মিনিট)। এরপর ভিডিওটি #আইডিয়াফরগুডনেস #রবি #এটুআই (#Ideaforgoodness #Rob #a2i) হ্যাশট্যাগ দিয়ে তাদের ব্যক্তিগত ফেসবুক/ইউটিউব/টুইটার প্ল্যাটফর্মে পোস্ট করতে হবে। ভিডিওটি অবশ্যই সকল দর্শক ও কর্তৃপক্ষের জন্য উন্মুক্ত (পাবলিক) থাকতে হবে। প্রতিযোগিতাটিতে মোট তিনটি রাউন্ড থাকবে এবং প্রতিটি রাউন্ড ঘোষণার তারিখ থেকে সময়সীমা হবে সাত দিন। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে রবির ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে। https://www.facebook.com/RobiFanz/, website: https://www.robi.com.bd/en/personal/brand/stay-home-idea-challenge.

এরপর ‘আইডিয়া ফর গুডনেস’ ট্যাবের আওতায় রবি চ্যাটবটের মাধ্যমে অংশগ্রহণকারীদের তাদের পোস্টের লিংকটিসহ নাম ও যোগাযোগের নম্বর জমা দিতে হবে। যে কোন মোবাইল অপারেটরের সেবা ব্যবহারকারী তরুণ ক্যাম্পেইনটিতে অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর। অংশগ্রহণকারীদের জমা দেয়া আইডিয়াগুলো হতে হবে নতুন ও নিজস্ব ধারণাপ্রসূত এবং অন্য কোন ধারণার নকল হতে পারবে না।

অন্য কেউ প্রতিযোগতার কোন ধারণা নিজের বলে দাবি করলে নির্দিষ্ট অংশগ্রহণকারীকে জবাবদিহি করতে হবে। কোন ধারণা নকল বলে প্রমাণিত হলে সাথে সাথে প্রতিযোগী অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রতিযোগিতাটিতে মোট তিনটি রাউন্ড থাকবে এবং প্রতিটি রাউন্ড ঘোষণার তারিখ থেকে এগুলোর সময়সীমা হবে সাত দিন। পারিপার্শ্বিক অবস্থার ওপর নির্ভর করে তারিখগুলো পরিবর্তিত হতে পারে।

প্রথম রাউন্ডটি ১৭ এপ্রিল থেকে শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। দ্বিতীয় রাউন্ডটি চলবে ২৬ এপ্রিল থেকে শুরু করে ২ মে পর্যন্ত এবং তৃতীয় রাউন্ডের সময়সীমা ৪ মে থেকে ১০ মে পর্যন্ত। ক্যাম্পেইনের সময়সীমা অনুযায়ী ধারণা জমা দেয়া না হলে তা বাতিল বলে গণ্য হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ধারণাটিতে কেমন সাড়া পড়ে এর ওপর ৪০ শতাংশ এবং বিশেষজ্ঞ বিচারকদের মতামতে থাকবে ৬০ শতাংশ নম্বার। বিশেষজ্ঞ বিচারক প্যানেলের স্কোর নির্ভর করবে ধারণাটির প্রাসঙ্গিকতা, বাস্তবায়নযোগ্যতা, মৌলিকতা, প্রভাব ও ডিজিটাল একীভূতকরণের ওপর।

সময়োপযোগী এই ক্যাম্পেইন সম্পর্কে রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, জাতীয় দুর্যোগে তরুণরা আমাদের বিমুখ করেননি। এজন্য বর্তমান মহামারী পরিস্থিতি মোকাবেলায় আমরা তরুণদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আমাদের বিশ্বাস তাদের অনন্য ও উদ্ভাবনী ধারণা আমাদের চলমান সংকট কাটিয়ে উঠতে সহায়ক হবে। এই জরুরী উদ্যোগে হাত বাড়ানোর জন্য আইসিটি বিভাগ, এটুআই এবং অন্যান্য অংশীদার সংস্থাগুলোর কাছে আমরা কৃতজ্ঞ। দেশের তরুণসমাজ- তোমাদের নেতৃত্বের দিকেই চেয়ে আছি আমরা।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence