বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ শতাংশের বেশি: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল ২০২০, ১০:১১ PM

© ফাইল ফটো

বাংলাদেশের জিডিপি নিয়ে যে পূর্বাভাস করেছে বিশ্বব্যাংক তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। বিশ্বব্যাংক চলতি বছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কমে দুই থেকে তিন শতাংশে দাড়াবে বলে পূর্বাভাস করে।

অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল এর বিরোধিতা করে আজ সোমবার (১৩ই এপ্রিল) গণমাধ্যমে নিজের বক্তব্য জানিয়েছেন।

তিনি বলেছেন, আট মাসের তথ্য নিয়ে কিছুদিন আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পূর্বাভাস করেছে, এবার বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে সাত দশমিক আট শতাংশ। এ কারণে বিশ্বব্যাংকের পূর্বাভাসকে অপরিপক্ক বলে মনে করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘করোনার প্রভাবে বাংলাদেশের জিডিপি কমবে। তবে তারপরও কমপক্ষে ছয় শতাংশের বেশি জিডিপি অর্জন করবে বাংলাদেশ।’

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৫ আগস্ট ২০২৬
‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার ঘো…
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসি পাসে চাকরি দেবে ইসলামী ব্যাংক হাসপাতাল
  • ১৫ আগস্ট ২০২৬
পে কমিশনের সুপারিশে ২০ হাজার টাকা কাটছাঁট মানবে না সাধারণ ক…
  • ১৫ আগস্ট ২০২৬
২০০ রানের লিড ছাড়াল বাংলাদেশ
  • ১৫ আগস্ট ২০২৬
কারখানায় চাকরি দেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
  • ১৫ আগস্ট ২০২৬