করোনা মোকাবিলায় ২০ কোটি টাকা দেবে ইউনিলিভার

১২ এপ্রিল ২০২০, ০৭:০২ PM

© ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ২০ কোটি টাকার আর্থিক সহায়তা দেবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। শনিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে নিত্য ব্যবহার্য ইউনিলিভারের বিভিন্ন পণ্য, যেমন: সাবান, ডিটারজেন্ট পাউডার, টয়লেট ক্লিনিং লিকুইড ইত্যাদি বিতরণ করা হচ্ছে। এখন পর্যন্ত এক কোটি টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণায় ব্যয় হয়েছে পাঁচ কোটি টাকা।

পাশাপাশি স্বাস্থ্য সেবা খাতকে আরও শক্তিশালী করতে আর্থিক সহায়তা হিসেবে প্রায় এক কোটি টাকা দেওয়া প্রতিশ্রুতি দিয়েছে ইউনিলিভার। প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ২০ হাজার মানুষের তিন মাস পর্যন্ত জীবিকা নিশ্চিত করবে ইউনিলিভার।
করোনাভাইরাসের সংক্রমণ চলাকালে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং তাদের সুরক্ষার লক্ষ্যে ব্র্যাক, ওয়াটারএইড, ইউনিসেফ, এক টাকায় আহার এর মতো বিভিন্ন সংগঠনের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাচ্ছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এসব কার্যক্রমের জন্য ইউবিএল ইতোমধ্যেই এক কোটি টাকা ব্যয় করেছে।

বিষয়টি নিয়ে ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে বলেন, ‘চ্যালেঞ্জিং এই সময়ে জনগণের জীবন ও জীবিকা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এখন আমাদের দায়িত্ব হলো, যতটা সম্ভব অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছানো এবং তাদেরকে সাহায্য করা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, কর্মসূচি বাস্তবায়নকারী অংশীদার ও সুশীল সমাজের সঙ্গে কাজ করছি।’

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউনিলিভার বাংলাদেশ এর কর্মীরা তাদের অন্তত একদিনের বেতনের টাকা করোনা মোকাবিলায় অনুদান হিসেবে দিচ্ছেন। এর সমপরিমাণ অর্থ কোম্পানিও দেবে, যা দিয়ে একটি তহবিল গঠন করা হচ্ছে। যাদের সহায়তা পাওয়া খুবই প্রয়োজন, সেই সব অসহায় মানুষকে এই তহবিলের অর্থ দিয়ে সহায়তা প্রদান করা হবে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬