শ্রমিকের হাতে মার্চের বেতন তুলে দিল ২৭৮টি কারখানার মালিক

১০ এপ্রিল ২০২০, ০৫:৪৯ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উৎপাদন বন্ধ থাকলেও শ্রমিকদের হাতে মার্চ মাসের বেতন তুলে দিয়েছেন ২৭৮টি কারখানার মালিক। শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে এ তথ্য জা‌নানো হয়েছে।

জানা গেছে, জরুরি পণ্য, মাস্ক ও চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসহ (পিপিই) করোনা প্রতিরোধের সামগ্রী তৈরি করতে বৃহস্পতিবার পর্যন্ত (৯ এপ্রিল) ২৬টি পোশাক কারখানা খোলা ছিল। বৃহস্পতিবার সাভারের আশুলিয়ায় ৬টি কারখানা খোলা ছিল। গাজীপুরে ১৩টি এবং চট্টগ্রামে খোলা ছিল ৭টি কারখানা।

তবে ক‌রোনাভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন থাকায় বুধবারের মতো বৃহস্পতিবার কোনও কারখানা খোলা রাখা হয়নি নারায়ণগঞ্জে।

এর আগে গত ৬ এপ্রিল পোশাক মালিকদের বড় দু‌টি সংগঠন বিজিএমইএ ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এক যৌথ বিবৃতিতে জানায়, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ১৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে দে‌শের সব পোশাক কারখানা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাক‌বে। শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন আগামী ১৬ এপ্রিলের ম‌ধ্যে পরিশোধ কর‌তে হ‌বে।

তবে নতুন করে সাধারণ ছুটি বৃদ্ধির বিষয়ে শ্রমিক মালিকদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এছাড়া আগামী ১২ এপ্রিল বিজিএমইএর শীর্ষ নেতাদের কারখানাগুলোর শ্রমিকদের বেতন হওয়ার কথা রয়েছে। আর আগামী ১৬ এপ্রিলের মধ্যে সবাই যেন বেতন পেতে পারেন, সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজিএমইএ এবং বিকেএমইএ।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬