করোনায় ওয়ারেন্টি বাড়ালো ভিভো, সেবা দিচ্ছে হটলাইনে

০৬ এপ্রিল ২০২০, ০৫:৪৪ PM

© ভিভো বাংলাদেশ

করোনাভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। ইতোমধ্যে সারাদেশে চলছে লকডাউন। করোনা সংক্রমণজনিত এ পরিস্থিতিতে স্মার্র্টফোনের ওয়ারেন্টি বাড়ানোর ঘোষণা দিয়েছে গ্লোবাল বহুজাতিক মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।

এতে গত ২৫ মার্চ পর্যন্ত যাদের মোবাইলের ওয়ারেন্টি শেষ হয়েছে, তাঁরা আগামী ৩১ মে পর্যন্ত ওই ওয়ারেন্টি সুবিধা পাবেন। এছাড়া যেকোনো সেবা পেতে এখন গ্রাহকরা যোগাযোগ করতে পারছেন ভিভোর হটলাইনে।

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। তবে ওই ছুটি বাড়িয়ে আগামী ১১ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ওয়ারেন্টি বাড়ানোর এ ঘোষণা দেয় ভিভো।

করোনা পরিস্থিতিতে বর্তমানে ভিভোর সব সার্ভিস সেন্টার বন্ধ আছে। তবে, হটলাইনের মাধ্যমে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছে কোম্পানিটি। ভিভোর হটলাইন নাম্বার-০১৩১৮৫৬৩৯৯৩ এবং ০১৩১৮৫৬৩৯৯৫। এছাড়াও ভিভোর ফেসবুক পেইজ, ওয়েবসাইট এবং মেইলের মাধ্যমে গ্রাহকরা যোগাযোগ করতে পারছেন।

ভিভোর ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, গ্রাহকদের বিক্রয়োত্তর সেবাকে সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে ভিভো। করোনার কারণে ঘটা পরিস্থিতিতে গ্রাহকরা যাতে বিপাকে না পড়েন, সেজন্যে ওয়ারেন্টি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভিভো।

 

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬