ঘরে থাকার বার্তা দিচ্ছে গুগলের ডুডল

০৩ এপ্রিল ২০২০, ০৫:০৪ PM

© গুগল

প্রাণঘাতী করোনার মহামারী থেকে বাঁচতে মানুষকে ঘরে থাকার বার্তা দিচ্ছে গুগল। শুক্রবার করোনার সব তথ্য নিয়ে বিশেষ একটি ডুডল প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। তাদের হোমপেজে গেলে এ ডুডল দেখা যাচ্ছে। করোনার উপসর্গ, প্রতিরোধ ব্যবস্থা ও কীভাবে এই ভাইরাস সারা বিশ্বে প্রভাব ফেলছে, তা ডুডলে তুলে ধরা হয়েছে।

বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল।

গুগল তাদের ডুডলের ট্যাগলাইন দিয়েছে ‘স্টে হোম, সেভ লাইভস’। অর্থাৎ বাড়িতে থাকুন, জীবন বাঁচান। এ ডুডলে ক্লিক করলে করোনভাইরাস সংক্রান্ত সব তথ্য হাজির করছে গুগল।

গুগলের আজকের ডুডলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ নির্দেশগুলো মানতে বলা হচ্ছে। বাড়িতে থাকা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা ও অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলা হয়েছে।

এমটিও পদে চাকরি দেবে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড
  • ১৫ আগস্ট ২০২৬
এমটিও পদে চাকরি দেবে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড
  • ১৫ আগস্ট ২০২৬
শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৫ আগস্ট ২০২৬
‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার ঘো…
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসি পাসে চাকরি দেবে ইসলামী ব্যাংক হাসপাতাল
  • ১৫ আগস্ট ২০২৬
পে কমিশনের সুপারিশে ২০ হাজার টাকা কাটছাঁট মানবে না সাধারণ ক…
  • ১৫ আগস্ট ২০২৬