শেয়ারবাজার ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ

০২ এপ্রিল ২০২০, ০৩:৪৮ PM

© ফাইল ফটো

দেশের করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত শেয়ারবাজারের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ডিএসই’র প্রকাশনা ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার সাধারণ ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি এর সঙ্গে যুক্ত হয়ে ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ডিএসই’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাফতরিক কাজ বন্ধ থাকবে।

এর আগে ২ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত শেয়ারবাজারের লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।

 

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬