পাঠাও উবারসহ রাইড শেয়ারিং সেবা বন্ধ

২৬ মার্চ ২০২০, ০৯:৩৯ AM

© ফাইল ফটো

করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে রাইড শেয়ারিং সেবা বন্ধ হচ্ছে ১০ দিনের জন্য। বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে শুরু হয়ে ৪ এপ্রিল অবধি এই সেবা বন্ধ থাকবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে নির্দেশনা পাওয়ার পর বুধবার (২৫ মার্চ) দেশের রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্ত নিয়েছে।

এরইমধ্যে সহজ ও পাঠাও তাদের রাইড শেয়ারিং সেবা বৃহস্পতিবার থেকে বন্ধের উদ্যোগ নিয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উবারের সিদ্ধান্ত জানা যায়নি। এ দেশে উবারের গণসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআর এ বিষয়ে কোনও তথ্য জানাতে পারেনি।

জানতে চাইলে সহজ রাইডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম. কাদির বলেন, ‘এটা সরকারের একটা ভালো সিদ্ধান্ত। মানুষকে বাসায় রাখতে হবে। সরকারের এই সিদ্ধান্তে আমরা খুশি। এটা এখন আমাদের জাতীয় ইস্যু। সেই ইস্যুকে সবার সম্মান জানানো উচিত।’

রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও –এর পরিচালক (বিপণন) সৈয়দা নাবিলা মাহবুব বলেন, ‘২৬ মার্চ থেকে ৪ এপ্রিল অবধি আমাদের রাইড শেয়ারিং সেবা বন্ধ থাকবে। আমরা চাই, মানুষ যেন কম বের হয়।’ তিনি উল্লেখ করেন, রাইড শেয়ারিং সেবা বন্ধ থাকলেও তাদের পুনরায় চালু করা ‘টঙ’ সেবা চালু থাকবে।

ইজিয়ার, ওভাই-ওবোনসহ অন্যান্য রাইড শেয়ারিং বন্ধ থাকবে বলে জানা গেছে।

শুরুতেই হাসানের আঘাত, সাজঘরে ফিরলেন ওয়েদারাল্ড
  • ১৫ আগস্ট ২০২৬
সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান বিরোধীদলীয় নেতার
  • ১৫ আগস্ট ২০২৬
৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮
  • ১৫ আগস্ট ২০২৬
মিরাজের প্রতিরোধ ভেঙে হ্যাজলউডের ৩০০ উইকেটের মাইলফলক
  • ১৫ আগস্ট ২০২৬
এমটিও পদে চাকরি দেবে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড
  • ১৫ আগস্ট ২০২৬
শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৫ আগস্ট ২০২৬