করোনা সচেতনতায় বিশেষ উদ্যোগ গ্রামীণফোনের

২৩ মার্চ ২০২০, ০১:১৭ PM

© টিডিসি ফটো

সারাবিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। এ সময়ে গ্রাহক, অংশীদার ও কর্মীদের নিরাপত্তাই প্রথম এবং প্রধান বিবেচ্য বলে জানিয়েছে গ্রামীণফোন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এ প্রতিকূল ও অনিশ্চয়তার সময়ে গ্রাহক সেবাদানে আমাদের দায়িত্ব হিসেবে সচেতনতা বৃদ্ধিতে, ঝুঁকি কমিয়ে আনতে এবং প্রয়োজনীয় সুরক্ষা গ্রহণে নিরলস কাজ শুরু করেছে গ্রামীণফোন।’

সচেতনতামূলক কাজের অংশ হিসেবে, আজ থেকেই গ্রামীণফোন ব্যবহারকারীরা তাদের মোবাইলে ‘স্টে হোম’ নিয়ে বার্তা পেয়েছেন। বার্তাটি গ্রাহকের মোবাইলের সিগন্যাল বারের পাশেই রয়েছে। গ্রামীনফোন বিশ্বাস করে, এই ছোটো কিন্তু কার্যকরী রিমাইন্ডারটি সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এবং অন্যকে নিরাপদে থাকতে উৎসাহিত করবে।

গ্রামীণফোন ইতিমধ্যেই এর কর্মীদের কাজের জন্য ‘কন্টিজেন্সি’ পরিকল্পনা বাস্তবায়ন করেছে। বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে গ্রাহকদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমের ওপর জোর দিয়েছে বলেও এতে জানানো হয়েছে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬