সূর্যের চারপাশে দেখা গেল গোলাকার চিহ্ন— এ নিয়ে প্রশ্ন সবার

১৯ মার্চ ২০২০, ০১:০৭ PM

সূর্যের চারপাশে গোলাকার বলয়ের এক বিস্ময়কর ও বিরল দৃশ্য দেখা গেছে আকাশে। সূর্যের চারপাশের গোলাকার এই চিহ্ন নিয়ে সবার মনে প্রশ্ন জেগেছে। বাংলাদেশের সকাল ১১টার পর থেকে এমন গোলাকার চিহ্ন দেখা গেছে।

উজ্জ্বল সূর্যকে ঘিরে ২২ ডিগ্রির এক অভূতপূর্ব বর্ণবলয় দেখা যাচ্ছে দেশের আকাশে! ইংরেজিতে একে বলা হয় ‘সোলার হালো’। স্বচ্ছ বরফের মধ্যে দিয়ে সূর্যের আলো প্রবেশ করলে বায়ুমণ্ডলে এমন বলয় তৈরি হয় বলে ধারণা বিজ্ঞানীদের।

চাঁদের চারপাশে বলয়ের সৃষ্টি হলেই বৃষ্টির সম্ভাবনা থাকে। কারণ একটি ঝড়ের আগে অনেক উচ্চ আলোকমেঘ সৃষ্টি হয়। যখন আমরা সূর্য বা চাঁদের চারপাশে সে বর্ণবলয় দেখি তখন খুবই পাতলা রঙিন মেঘগুলো আমাদের মাথার ২০ হাজার ফুট ওপরে জমা হতে থাকে। এ মেঘগুলোতে থাকে অতি ক্ষুদ্র বরফ ক্রিস্টাল বা স্ফটিক। আর এই বর্ণবলয়ের সৃষ্টি হয় সেসব বরফ স্ফটিকের প্রতিসরণ ও প্রতিফলন উভয়ের মাধ্যমেই।

চাঁদের আলো স্ফটিকের ভেতর প্রবেশ করে এবং ঠিক ২২ ডিগ্রি কোণে প্রতিসরিত হয়। স্ফটিকগুলো ঠিক সেভাবেই সজ্জিত ও বিন্যস্ত হয় ঠিক সেভাবেই, যেভাবে আমরা আমাদের চোখের সাপেক্ষে বর্ণবলয়টা দেখি। আর মূলত এ কারণেই চাঁদ বা সূর্যের চারপাশে এই বর্ণবলয় সৃষ্টি হয়। এই বর্ণবলয়েরর ব্যাস হয় ২২ ডিগ্রী।

বর্ণবলয়ের কারণ জেনে মনে হতে পারে এটা খুবই দুর্লভ একটা ঘটনা। আসলে তা নয়। বরং ২২ ডিগ্রি সৌর বর্ণবলয় বছরে প্রায় একশ’ বার দেখা যেতে পারে। অর্থাৎ রংধনুর চেয়েও বেশি দেখা যায় ২২ ডিগ্রির এই সৌর বর্ণবলয়।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬