হাঁচি দেওয়ার পর ঘুরিয়ে দেওয়া হলো বিমান

১০ মার্চ ২০২০, ০৩:০৫ PM

করোনা ভাইরাসের আতঙ্কে যুক্তরাষ্ট্রে গন্তব্য স্থলে যাওয়ার আগেই যাত্রা শেষ করেছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান। কলোরাডো থেকে নিউ জার্সিতে যাচ্ছিল বিমানটি। যাত্রাপথে হাঁচি দেয় এক যাত্রী। এতে আতঙ্ক তৈরী হয় গোটা বিমান জুড়ে।

সবার ধারণা ওই যাত্রী করোনাতে আক্রান্ত। আর প্রাণঘাতি করোনা ঝুঁকি এড়াতে বিমানের বাকি সবার অনুরোধে ঘুরে গেলো বিমান। শেষ পর্যন্ত ডেনভার আন্তজার্তিক বিমানবন্দরে নামিয়ে দেওয়া হলো যাত্রীদের।

তবে যাত্রীদের ধারণা পুরোটাই ভুল প্রমাণিত হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে হাঁচি দেওয়া ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত নয়। এলার্জি জনিত সমস্যার কারণেই যাত্রাপথে তার হাঁচি হয়েছে। আর এই থেকেই বিমান জুড়ে তৈরী হয়েছে শংকা।

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার আভাস
  • ১৫ আগস্ট ২০২৬
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হামলার শিকার ববির ৪…
  • ১৫ আগস্ট ২০২৬
দীর্ঘদিন ধরে কানে শোঁ শোঁ বা গুনগুন শব্দ শুনছেন? জেনে নিন ক…
  • ১৫ আগস্ট ২০২৬
দুই ওপেনারকেই ফিরিয়ে দিলেন হাসান
  • ১৫ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৯, মামলা ৪৪
  • ১৫ আগস্ট ২০২৬
বাড়ল সোনার দাম, ভরিতে কত?
  • ১৫ আগস্ট ২০২৬