নারী দিবস উপলক্ষে গুগলের ডুডল (ভিডিও)

০৮ মার্চ ২০২০, ০৯:৫৪ AM

© সংগৃহীত

জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল বিশ্ব নারী দিবস-২০২০ উপলক্ষে নিজেদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে। বিশেষ এ ডুডলে ছবির বদলে ব্যবহার করা হয়েছে অ্যানিমেশনের কাজ করা ভিডিও। রবিবার (৮ মার্চ) বিশ্ব নারী দিবস উপলক্ষে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল রাত ১২টার পর এ ডুডল প্রকাশ করে।

নারী দিবস উপলক্ষে ৫৫ সেকেন্ডের এ ডুডল ভিডিওটিতে কয়েক স্তরের থ্রি-ডি কাগজে ম্যান্ডালা ডিজাইনেনারী বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেছে গুগল। প্রথম ধাপে সাদা কালো ছবিতে বিভিন্ন দেশ ও সংস্কৃতির নারীদের তুলে ধরা হয়েছে। দ্বিতীয় ধাপে রঙিন ছবিতে নারীদের ক্রমশ উন্নত জীবনযাত্রার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। আর সব শেষ, অর্থাৎ তৃতীয় ধাপে বিভিন্ন পেশায় নারীদের সরব উপস্থিতি ফুটিয়ে তোলা হয়। এ তিনটি ধাপের একত্রীকরণের মাধ্যমে মূলত সময়ের সঙ্গে সঙ্গে সমাজে নারীদের প্রতিনিধিত্বের অগ্রগতি ফুটিয়ে তোলা হয়েছে।

গুগল ডুডলটি প্রকাশ করা হয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও। সেখানে ভিডিওটির বিস্তারিত তথ্য থেকে জানা যায়, এটির ডিজাইন করেছেন জুলি উইলকিনসন এবং জোয়ানে হরসকপ নামের দুই শিল্পী। তারা দুজনই অসলো ও লন্ডনভিত্তিক ম্যাকারো স্টুডিওর অতিথি শিল্পী।

অন্যদিকে ডিজাইনটিকে অ্যানিমেশন ভিডিওতে রূপ দিয়েছেন ম্যারিয়ন উইলিয়াম এবং ডাফনি আবডারহালডেন। তারা দুজনই জুরিখভিত্তিক ড্রাস্টিক স্টুডিওর অতিথি অ্যানিমেটর।

এদিকে ডুডলটির সঙ্গে বিশেষ তিনটি অপশনও রেখেছে গুগল। প্রথম অপশন ‘সার্চ’বাটনে ক্লিক করলে নারী দিবস নিয়ে বিভিন্ন তথ্য চলে আসবে ব্যবহারকারীর সামনে। এরপরেই আছে ‘শেয়ার’অপশন। এর মাধ্যমে ডুডলটি ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে। এরপরেই আছে ‘মেইল’অপশন। এতে করে জিমেইলসহ বিভিন্ন মেইলিং প্ল্যাটফর্মেও শেয়ার করা যাবে এটি।

বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে অথবা বিশেষ কোনো ব্যক্তির স্মরণে বরাবরই এমন ডুডল প্রকাশ করে থাকে গুগল। সার্চ বক্সের ওপর গুগলের নামের সঙ্গে সাধারণত দিবস বা ঘটনা সংশ্লিষ্ট একটি ছবি বা অ্যানিমেশন দিয়ে এডুডল প্রদর্শন করা হয়।

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার আভাস
  • ১৫ আগস্ট ২০২৬
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হামলার শিকার ববির ৪…
  • ১৫ আগস্ট ২০২৬
দীর্ঘদিন ধরে কানে শোঁ শোঁ বা গুনগুন শব্দ শুনছেন? জেনে নিন ক…
  • ১৫ আগস্ট ২০২৬
দুই ওপেনারকেই ফিরিয়ে দিলেন হাসান
  • ১৫ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৯, মামলা ৪৪
  • ১৫ আগস্ট ২০২৬
বাড়ল সোনার দাম, ভরিতে কত?
  • ১৫ আগস্ট ২০২৬