মুজিববর্ষে বঙ্গবন্ধুর উপর অনলাইন কুইজ প্রতিযোগিতা

০৫ মার্চ ২০২০, ০৩:০৩ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। বঙ্গবন্ধুর জীবনের উপর লেখা বই, উপন্যাস থেকে এই প্রতিযোগিতার প্রশ্ন হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে মুজিববর্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মসূচী জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বেকার তরুণদের কর্মসংস্থান নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখা হাসিনার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে আইসিটি মন্ত্রণালয়। বেকার সমস্যা দূর করতে মুজিববর্ষের শুরুতে দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের কম্পিউটার প্রশিক্ষণসহ আইসিটির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

জুনায়েদ আহমেদ পলক আরও বলেন, মুজিববর্ষে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়া অ্যানিমেশন ভিডিও, অডিওবুক, অনলাইন নিউজে ফিচার বঙ্গবন্ধু ব্লগ, অনলাইন কুইজ, আমার বঙ্গবন্ধু, কম্পিউটার গ্রাফিক্স ভিডিও, সাক্ষাৎকার ভিত্তিক ভিডিও, ডিজিটাল কার্ডসহ বছরব্যাপী কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মুজিববর্ষে বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট- ২০২০, জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের হলোগ্রাফিক প্রোজেকশন, অনলাইনে মুজিববর্ষ, মোবাইল গেইম ও এ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহীত উদ্যোগ, আইসিটি বিভাগের ১০০+ কৌশলগত পরিকল্পনা, ইউডিসির ১০ বছর উদযাপন ও ডিজিটালওয়ার্ল্ড ২০২০ আয়োজন সম্পর্কে জানানো হয়।

নিজ মেয়েকে ত্যাজ্য করার ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী বাবা
  • ২৯ জুন ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ১১ পরামর্শ রাজউকের
  • ২৯ জুন ২০২৬
দুুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ঝড়ের আভাস
  • ২৯ জুন ২০২৬
কান্নায় ভেঙে পড়লেন ভিনিসিয়াস জুনিয়র
  • ২৯ জুন ২০২৬
৩০ লাখ টাকা করে অনুদান পেলেন বিরোধী দলের ৬৫ এমপি
  • ২৯ জুন ২০২৬
এমসিসির মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ পেলেন তামিম
  • ২৯ জুন ২০২৬