বাঁধাকপির দামে বিমানে করে চীন ভ্রমণের সুযোগ!

০৪ মার্চ ২০২০, ০১:২৮ PM

করোনাভাইরাসের ধাক্কায় টালমাটাল চীনের অর্থনীতি। মন্দা সামাল দিতে নানা অভিনব পন্থা বেছে নিয়েছে চীন। নাটকীয়ভাবে কমে গেছে চীনের বিমান ভাড়াও।

মাত্র ৯০ ইউয়ান খরচ করে সাড়ে তিন ঘণ্টা বিমান ভ্রমণের সুযোগ চালু হয়েছে চীনে। ৯০ ইউয়ান ১৩ মার্কিন ডলারের সমান। এ মূল্যে যুক্তরাষ্ট্রে বাঁধাকপি কিনতে পাওয়া যায়। অথচ এ অর্থেই চীনের সাংহাই শহর থেকে চেংদু ভ্রমণ করা যাবে জুনিয়াও এয়ারলাইন্সে। চীনের অন্যান্য এয়ারলাইন্সগুলোও তাদের বিমানের টিকিটের দাম কমিয়ে দিয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বিশ্বের নানা দেশ চীনের সাথে বিমান চলাচল বন্ধ করে দেয়।
সূত্র: জাকার্তা পোস্ট

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬