জমে উঠেছে সিটি আইটি মেলা

০৩ মার্চ ২০২০, ০৯:১০ PM

© টিডিসি ফটো

“Explore the next” এই স্লোগান কে সামনে রেখে, মুজিব শতবর্ষ এবং ২০ বছর পূর্তি উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটি আয়োজন করছে মেগা আইটি পন্য মেলা। ২রা মার্চ থেকে ৭ই মার্চ ২০২০ পর্যন্ত আইডিবি ভবন, আগারগাঁওতে চলবে দেশ সেরা এই মেলাটি।

হাজার হাজার দর্শনারথির সমাগমে জমে উঠেছে মেলা। ক্রেতারা পাচ্ছেন আকর্ষনীয় ছাড় ও নানা রকম অফার। প্রতিদিন অনলাইন রেজিস্ট্রেশনের জন্য থাকছে প্রযুক্তিপন্য উপহার, অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ভাগ্যবান দর্শনার্থীরা পেয়ে যেতে পারেন স্মার্ট টিভি, গেমিং কি-বোর্ড, গেমিং মাউস, পাওয়ার ব্যাংক সহ নানা ধরনের চমকপ্রদ উপহার।

সেলফি প্রতিযোগিতার মাধ্যমে দেয়া হবে প্রতিদিন একটি করে ল্যাপটপ। সাধারণ দর্শনার্থী ও ক্রেতাদের জন্য থাকছে Gaming Contest, Robotics Contest, Digital Photo Contest, Art competition ও 9D Movie দেখার বিশেষ আয়োজন।

এবারের মেলায় স্পন্সর হিসেবে থাকছে বিশ্বখ্যাত প্রযুক্তি পন্যের ব্র্যান্ড ASUS, AVITA, DELL TECHNOLOGIES, HP ও LENOVO এবং সহযোগী পার্টনার ইন্টেল, এমএসআই, ডি-লিঙ্ক, এক্সপোমেলা, কাস্পেরস্কি, ROG. স্পন্সরদের পক্ষ থেকে ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন আকর্ষনীয় অফার, মেগা ডিস্কাউন্ট ও শতাধিক গিফট।

দীর্ঘ ২০ বছর ধরে দেশের সেরা আইটি মার্কেট হিসেবে বিসিএস কম্পিউটার সিটি আস্থা ও সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার আভাস
  • ১৫ আগস্ট ২০২৬
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হামলার শিকার ববির ৪…
  • ১৫ আগস্ট ২০২৬
দীর্ঘদিন ধরে কানে শোঁ শোঁ বা গুনগুন শব্দ শুনছেন? জেনে নিন ক…
  • ১৫ আগস্ট ২০২৬
দুই ওপেনারকেই ফিরিয়ে দিলেন হাসান
  • ১৫ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৯, মামলা ৪৪
  • ১৫ আগস্ট ২০২৬
বাড়ল সোনার দাম, ভরিতে কত?
  • ১৫ আগস্ট ২০২৬