আপনার মোবাইল ফোন সচল থাকবে কি না, জানবেন যেভাবে

০৩ মার্চ ২০২০, ১১:৩৮ AM

© ইন্টারনেট

‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর)’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাতে (বিটিআরসি)। এর মাধ্যমে অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করবে সংস্থাটি। এক বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ১ আগস্ট থেকে ক্লোন বা নকল আইএমইআই সংবলিত কিংবা অবৈধভাবে আমদানি করা হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত রয়েছে, সেগুলো নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেবে বিটিআরসি।

আরও বলা হয়, মোবাইল কেনার সময় মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখতে হবে। ১৬০০২ তে পাঠাতে হবে মেসেজ। ফিরতি মেসেজে ফোনটির আইএমইআই বিটিআরসি সার্ভারে নিবন্ধিত কিনা জানিয়ে দেয়া হবে।

মোবাইল ফোনের বক্স বা প্যাকেটে প্রিন্টেড স্টিকার অথবা ফোনে *#০৬# ডায়াল করে হ্যান্ডসেটের আইএমইআই জানা যায়। বৈধ মোবাইল ফোন হ্যান্ডসেট কিনতে এ পদ্ধতি অনুসরণ করতে হবে।

গত ১৯ ফেব্রুয়ারি অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) প্রযুক্তি সরবরাহ ও পরিচালনার জন্য দরপত্র আহবান করে বিটিআরসি।নকল মোবাইল বৈধ করার সুযোগ, অবৈধ আমদানি, চুরি, স্বাস্থ্য ঝুঁকি ও নকল হ্যান্ডসেট প্রতিরোধে এবং নিরাপত্তা নিশ্চিত ও রাজস্ব ক্ষতি ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার আভাস
  • ১৫ আগস্ট ২০২৬
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হামলার শিকার ববির ৪…
  • ১৫ আগস্ট ২০২৬
দীর্ঘদিন ধরে কানে শোঁ শোঁ বা গুনগুন শব্দ শুনছেন? জেনে নিন ক…
  • ১৫ আগস্ট ২০২৬
দুই ওপেনারকেই ফিরিয়ে দিলেন হাসান
  • ১৫ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৯, মামলা ৪৪
  • ১৫ আগস্ট ২০২৬
বাড়ল সোনার দাম, ভরিতে কত?
  • ১৫ আগস্ট ২০২৬