ছিটমহলবাসীর কর্মসংস্থানের জন্য মুজিববর্ষে উপহার ‘ট্রেনিং সেন্টার’

২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১২ PM
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক © ফাইল ফটো

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ৬৮ বছরের পিছিয়ে থাকা ছিটমহলের মানুষদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য ‘ট্রেনিং সেন্টার’ মুজিববর্ষে উপহার দেয়া হলো।

আজ শুক্রবার বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় দাসিয়ারছড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্মাণাধীন ডিজিটাল সার্ভিস ইমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আরেফীন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, মুজিববর্ষে লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টে একশটি সার্ভিসের মাধ্যমে ১০ কোটি মানুষ সুবিধা পাবে। এছাড়াও এ বছরে প্রধানমন্ত্রীর নতুন উপহার স্ট্যার্ট অব বাংলাদেশ। যেখানে তরুণরা চাকরি না খুঁজে চাকরি দেবে, উদ্যোক্তা সৃষ্টি করবে।

তিনি বলেন, মুজিববর্ষে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ৪০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেয়া হবে। এর মধ্যে কুড়িগ্রামে ৫০০ জন তরুণ লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্টের আওতায় প্রশিক্ষণ পাবে। আমাদের আইসিটি সেক্টরে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। ইতোমধ্যে ৬ লাখ ফ্রিল্যান্সার কাজ করছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ।

ঝালকাঠিতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
ফুল দিতে এসে ধানমন্ডি থেকে যুবলীগ কর্মী আটক
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
অক্টোবরে একযোগে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর ঘোষণা …
  • ১৫ আগস্ট ২০২৬
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ জনের মৃত্যু : সন্তানের মুখ দেখ…
  • ১৫ আগস্ট ২০২৬
গবেষণায় ‘চৌর্যবৃত্তির’ বিতর্কের মধ্যেই ক্যামব্রিজ বিশ্ববিদ্…
  • ১৫ আগস্ট ২০২৬