যে তিন ব্রাউজারে দেখা যাবে পৃথিবীর সব স্থান

২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৬ AM

© সংগৃহীত

আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা আপনার বাসার পাশের খেলার মাঠ থেকে শুরু করে পৃথিবীর সব স্থান ঘরে বসেই দেখার সুযোগ পাওয়া যায় গুগল আর্থে। তবে এই সেবা এখন থেকে ফায়ারফক্স, মাইক্রোসফট এজ এবং অপেরা ব্রাউজারেও কাজ করবে।

২০১৭ সালের ডিসেম্বরে গুগল জানিয়েছিল, ফায়ারফক্স ও অন্যান্য ব্রাউজারে গুগল আর্থ নিয়ে কাজ করতে প্রস্তুত তারা। অবশেষে নিজেদের সেই প্রতিশ্রুতি রক্ষা করলো গুগল। ‘ক্রোম-অনলি নেটিভ ক্লায়েন্ট সলিউশন’ ব্যবহার করে ফিচারটি তৈরি করা হলেছিল বলেই এতটা সময় লেগেছে।

‘গুগল আর্থ’ নিয়ে এখনও কাজ করছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। সর্বোচ্চ ভালো অভিজ্ঞতাটি পেতে ক্রোম ব্রাউজার থেকে সেবাটি ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল। ভবিষ্যতে অ্যাপলের সাফারি ব্রাউজারের জন্যও সেবাটি নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন সার্চ জায়ান্টখ্যাত প্রতিষ্ঠানটি।

এ সেবার মাধ্যমে আপনার বন্ধুর বাড়ির ঠিক সামনে নিয়ে যেতে পারবে। গুগল আর্থে যেখানে পৃথিবীর ছবি দেখতে পাবেন, তার বামপাশে একটি সার্চবক্স আছে। সেখানে যদি ইংরেজিতে লেখেন- ‘মিরপুর ২, ঢাকা, বাংলাদেশ’। এক লাফে পৃথিবী ঘুরিয়ে ঠিক মিরপুরে নিয়ে যাবে আর্থ!

ঝালকাঠিতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
ফুল দিতে এসে ধানমন্ডি থেকে যুবলীগ কর্মী আটক
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
অক্টোবরে একযোগে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর ঘোষণা …
  • ১৫ আগস্ট ২০২৬
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ জনের মৃত্যু : সন্তানের মুখ দেখ…
  • ১৫ আগস্ট ২০২৬
গবেষণায় ‘চৌর্যবৃত্তির’ বিতর্কের মধ্যেই ক্যামব্রিজ বিশ্ববিদ্…
  • ১৫ আগস্ট ২০২৬