পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারতের

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৫ PM

ভারত সরকার পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে রপ্তানি চালুর সিদ্ধান্ত হয়।

ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার ২৬ ফেব্রুয়ারির প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন রাজ্যে বিগত বছরগুলোর চেয়ে এবার পেঁয়াজের ভালো ফলন হওয়ায় কৃষকরা খুশি। কিন্তু ন্যায্যদাম না পেয়ে ইতোমধ্যে কৃষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তাই কৃষকদের স্বার্থে এবং পেঁয়াজের দরপতন ঠেকাতে আগাম প্রস্তুতি হিসেবে রপ্তানি জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় রপ্তানি প্রক্রিয়া শুরুর জন্য অতিদ্রুত পদক্ষেপ নিতে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।

দেশটির খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাম বিলাশ পাসোয়ান বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি এক টুইট বার্তায় বলেন, কৃষকদের স্বার্থ রক্ষার জন্যই মূলত পেঁয়াজ রপ্তানি করার বিষয়ে এ বৈঠক ডাকা হয়েছিল। অল্প সময়ের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে।

উল্লেখ্য, অতিবৃষ্টির কারণে উত্পাদন সংকট হওয়া অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ানো ঠেকাতে প্রথমে ২০১৯ সালের আগস্টে দুদফা ন্যূনতম রপ্তানি মূল্য (এমইপি) বাড়িয়ে দেয় ভারত সরকার। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গত ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর থেকে বাংলাদেশ চরম বিপাকে পড়ে। হু হু করে বাড়তে গিয়ে পেঁয়াজের মূল্য বিশ্ব রেকর্ড ছুঁয়ে যায়। বিকল্প অনেকগুলো দেশ দেশ থেকে পেঁয়াজ আমদানি করলেও দেশের বাজার এখনও নিয়ন্ত্রণে আসেনি।

ভারতের এই সিদ্ধান্তের কথা মুখে মুখে শুনেছেন জানিয়ে খাতুনগঞ্জ কাঁচাপণ্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, স্থলবন্দরে থাকা ব্যবসায়ীরা আমাদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন। তবে কবে নাগাদ আসবে এখনও বলতে পারছি না। কিন্তু ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরেই খাতুনগঞ্জের বাজার নিম্নমুখি হয়ে পড়েছে।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার খাতুনগঞ্জের আড়তে মিয়ানমারের পেঁয়াজ বাজারে প্রতিকেজি বিক্রি হয়েছে ৫৫ টাকা, পাকিস্তানের ৬০ টাকা এবং চীনের পেঁয়াজ ৪৫ টাকা কেজিতে। দাম আরও কমবে।

দুই একদিনের মধ্যেই এই সংক্রান্ত নির্দেশনা জারি করবে ভারতের ‘ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড’। এরপরই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

 

পানি কম পান করলে কমে যেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা
  • ২৯ জুন ২০২৬
ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের চেয়েও এগিয়ে আর্জেন্টিনা, ব্রা…
  • ২৯ জুন ২০২৬
পাবলিক পরীক্ষায় ডিজিটাল অপরাধ দমনে সংসদে নতুন সংশোধনী বিল উ…
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে নেইমার কত সময় খেলবেন, জানালেন কোচ
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬
বিআরটিসির যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জুন ২০২৬