বান্ডেল প্যাকে ক্যাশব্যাক অফার আনল এয়ারটেল

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৯ PM

© টিডিসি ফটো

মাই এয়ারটেল অ্যাপ থেকে বান্ডেল প্যাক কেনার ক্ষেত্রে ক্যাশব্যাক অফার এনেছে বন্ধুদের নম্বর ওয়ান নেটওয়ার্ক এয়ারটেল। প্রথমবারের মতো আনা অনন্য এই অফারের আওতায় ১৪৮ থেকে ৪৪৮ টাকার মধ্যে যে কোন একটি বান্ডেল প্যাক কিনলে ৪০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা।

৪৪৮ টাকার বান্ডেল প্যাকে রয়েছে ২২জিবি ইন্টারনেট ও ৫০০ মিনিট টকটাইমের সাথে ৪০ টাকার ক্যাশব্যাক। ৭ জিবি ইন্টারনেট ও ৩০০ মিনিটের টকটাইমসহ ২৪৮ টাকার বান্ডেলে রয়েছে ২৫ টাকা ক্যাশব্যাক। অন্যদিকে ১৪৮ টাকার বান্ডেল প্যাকটিতে ৩জিবি ইন্টারনেট ও ২০০ মিনিট টকটাইমের সাথে রয়েছে ১৫ টাকা ক্যাশব্যাক। প্রতিটি প্যাকের মেয়াদ ৩০ দিন ।

ক্যাশব্যাকের অর্থ গ্রাহকদের মূল অ্যাকাউন্ট ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। উল্লিখিত যেকোন বান্ডেল প্যাক কেনার পর গ্রাহকদের একটি এসএমএস পাঠানো হবে যেখানে একটি নির্দিষ্ট ইউএসএসডি কোড ডায়াল করতে বলা হবে। এয়ারটেলের সকল প্রিপেইড গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন।

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬