বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর আকাশ ডিটিএইচ

২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০০ PM

© টিডিসি ফটো

বাংলাদেশের খেলাধুলা এগিয়ে নিতে স্পন্সরশিপ অব্যাহত রেখেছে দেশের প্রথম ও একমাত্র বৈধ ডিরেক্ট-টু-হোম সেবাদানকারী প্রতিষ্ঠান আকাশ ডিটিএইচ। এ ধারাবাহিকতায় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে স্পন্সর করছে বেক্সিমকো গ্রুপের এ স্যাটেলাইট টিভি সংযোগ প্রদানকারী ব্র্যান্ডটি।

সম্প্রতি চলমান বাংলাদেশে-জিম্বাবুয়ের সিরিজে জাতীয় দলের স্পন্সর হিসেবে আকাশ ডিটিএইচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে বিসিবি আয়োজিত বিশেষ বিপিএল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে স্পন্সরশিপ প্রদান করে আকাশ ডিটিএইচ। এছাড়া কোম্পানিটি গত কয়েক মাসে আরও কয়েকটি ক্রিকেট টুর্নামেন্টে আর্থিক প্রণোদনা দেয়, স্পন্সর করে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি ইতোমধ্যে ঢাকায় শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। এরপর সিলেটে তিনটি ওয়ানডে এবং ঢাকায় দুইটি টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অফিসিয়াল ফটোশুটের আয়োজন করা হয়। এসময় বেক্সিমকো কমিউনিকেশনস’র হেড অব মার্কেটিং অ্যান্ড স্ট্রাটেজিক সেলস মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
ফুল দিতে এসে ধানমন্ডি থেকে যুবলীগ কর্মী আটক
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
অক্টোবরে একযোগে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর ঘোষণা …
  • ১৫ আগস্ট ২০২৬
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ জনের মৃত্যু : সন্তানের মুখ দেখ…
  • ১৫ আগস্ট ২০২৬
গবেষণায় ‘চৌর্যবৃত্তির’ বিতর্কের মধ্যেই ক্যামব্রিজ বিশ্ববিদ্…
  • ১৫ আগস্ট ২০২৬